কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে খুন: ‘৮ থেকে ১০ সেকেন্ডে কাজ সেরেছি’
, ২৯ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৪ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৯ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের হালিশহরে দুই কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে ওয়াহিদুল হক ওরফে সাব্বির (১৮) খুন হয়েছে। চারটি অটোরিকশায় করে এসে ‘পাইথন’ নামের একটি কিশোর গ্যাংয়ের ২২ জন সদস্য তাকে পিটিয়ে আহত করে। গ্যাংটির নেতা হিসেবে পরিচিত আতাউল ওয়াহিদুলের পেটে ছুরিকাঘাত করে। কিশোর গ্যাংটির নেতা হিসেবে পরিচিত আতাউল। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওয়াহিদুলের।
জানা যায়, গত ১৬ মে হালিশহরের নয়াবাজার এলাকায় ওয়াহিদুলের ওপর হামলার ঘটনাটি ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় দিন পর তিনি মারা যান। ওয়াহিদুল হক নগরের মুরাদপুর এলাকার শ্যামলী আইডিয়াল টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন।
এদিকে হত্যার ঘটনায় ওয়াহিদুলের বাবা মোহাম্মদ এসহাক বাদী হয়ে হালিশহর থানায় মামলা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে গত বৃহস্পতিবার রাতে ছুরিকাঘাতে অভিযুক্ত আতাউলকে হালিশহর এলাকা থেকে র্যাব-পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, এক কিশোরকে মারধরের প্রতিশোধ হিসেবে কলেজছাত্র ওয়াহিদুলের ওপর হামলা করে পাইথন গ্যাংয়ের সদস্যরা। নিহত ওয়াহিদুলও বিংগু গ্রুপ নামে একটি কিশোর গ্যাংয়ের সদস্য ছিলো। ওয়াহিদুলের ওপর হামলাকারীদের সবারই বয়স ১৬ থেকে ২২ বছরের মধ্যে।
হত্যা মামলাটির তদন্ত করছে হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার। সে জানায়, এক কিশোরকে মারধরের প্রতিশোধ নিতে ওয়াহিদুলের পেটে ছুরিকাঘাত করেছে বলে দাবি করে আতাউল। সে পুলিশকে বলে, বেশি সময় লাগেনি, ৮-১০ সেকেন্ডে কাজ সেরেছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)