কিশোরী মেয়ের সম্ভ্রমহরণের দায়ে বাবার যাবজ্জীবন
পোরশা উপজেলায় ১৫ বছর বয়সী নিজের কিশোরী মেয়ের সম্ভ্রমহরণের মামলায় বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার এ রায় দেন।
এছাড়া আসামিকে ১ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। জরিমানার অর্থ ধর্ষণের শিকার মেয়েকে প্রদানের নির্দেশ দিয়েছে আদালত।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মকবুল হোসেন জানান, এ ঘটনায় তখন পোরশা থানায় মামলা হয়। তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। গত বছরের ১৯ তারিখ থেকে শুরু হয় মামলাটির সাক্ষ্য গ্রহণ। পরে চলতি বছরের ১৪ নভেম্বর ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হলে উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে এই আদেশ দেয় আদালত।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।