মহিলাদের প্রকাশিত কিতাব থেকে ধারাবাহিক পর্ব
কিতাবঃ ১০০ টি চমৎকার ঘটনা
, ১৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ ছালিছ, ১৩৯১ শামসী সন , ০২ আগস্ট, ২০২৩ খ্রি:, ১৮ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) মহিলাদের পাতা
“পূর্ববর্তীদের ঘটনাসমূহ পরবর্তীদের জন্য নছীহত স্বরূপ”
ঘটনা-৪১: দুইবার সম্মানিত জান্নাত খরিদ করেছেন যিনি
মদীনা শরীফে বীরে রুমা নামে একটি মিষ্টি পানির কূপ ছিল। তা ছিল এক ইহুদীর সম্পত্তি। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের পানি পানের সুবিধার্থে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ঘোষণা মুবারক করেন, যিনি কূপটি খরিদ করে দিবেন, উনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ! ঘোষণা মুবারক শুনে একজন সম্মানিত ছাহাবী ইহুদীর কাছে যান। ইহুদী প্রথমে কূপ বিক্রি করতে চাচ্ছিলো না। তারপর বার হাজার দিরহামের বিনিময়ে সে কূপের অর্ধেক বিক্রি করে, আর বাকি অর্ধেক নিজের জন্য রাখে। সেই সম্মানিত ছাহাবী তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে তা হাদিয়া করে দেন। তারপর আরো খিদমতের আঞ্জাম দেয়ার জন্য তিনি আবার ইহুদীকে প্রস্তাব দেন আরো বার হাজার দিরহামের বিনিময়ে সে যেন সম্পূর্ণ কূপটিই উনার কাছে বিক্রি করে দেয়। কিন্তু চালাক ইহুদী তাতে রাজি না হয়ে আঠারো হাজার দিরহাম দাবি করে। তিনি তাতেই রাজি হয়ে মোট ত্রিশ হাজার দিরহামের বিনিময়ে সম্পূর্ণ কূপটি কিনে নিয়ে হাদিয়া করে দেন। সুবহানাল্লাহ!
আরেকবার যখন মসজিদে নববী শরীফ সম্প্রসারিত করার প্রয়োজন দেখা দেয়, তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ঘোষণা মুবারক করেন: যিনি এই খিদমত মুবারকের আঞ্জাম দিবেন উনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ! সেই সম্মানিত ছাহাবী, এই ঘোষণা মুবারক শুনে উঠে যান এবং সম্প্রসারণের জন্য যতখানি জমি প্রয়োজন ততখানি খরিদ করে তা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে হাদিয়া করেন। সুবহানাল্লাহ!
কে এই সম্মানিত ছাহাবী? তিনি হলেন আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত উছমান যুন নূরাইন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ! উনার প্রতি মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এতো সন্তুষ্ট ছিলেন যে, তিনি যখনই মিম্বর শরীফে খুতবা মুবারক দিতে দাঁড়াতেন, তখনই ইরশাদ মুবারক করতেন, “হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি একজন জান্নাতী ব্যক্তিত্ব মুবারক।” সুবহানাল্লাহ!
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক তিনি যার অন্তরকে প্রসারিত করেন তাকেই হিদায়েত দান করেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (৪)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৪)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি মূলত দ্বীন ইসলাম উনাকেই পুনরুজ্জীবিত করলেন”
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












