স্বাস্থ্য সন্দেশ
কিডনি ভালো রাখতে যেসব ফল খাবেন
, ১৯ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৭ রবি’ ১৩৯১ শামসী সন , ০৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২২ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
কিডনি ভালো রাখার জন্য খাবারের দিকে নজর রাখতে হবে। কারণ আমরা যা খাই, তার প্রভাব পড়ে কিডনিসহ পুরো শরীরেই। কিছু খাবার আছে যেগুলো কিডনির জন্য ক্ষতিকর। তবে চিন্তার কারণ নেই, এমন অনেক খাবার আছে যেগুলো খেলে কিডনি ভালো থাকে, কিডনিতে পাথর জমতে পারে না। সেসব খাবারের মধ্যে অন্যতম হলো কিছু ফল। সেসব ফল খেলে অন্যান্য উপকারিতা তো মিলবেই, সেইসঙ্গে ভালো থাকবে কিডনিও।
জানুন কোন ফলগুলো খাবেন-
সাইট্রাস জাতীয় ফল:
লেবু, কমলা, মাল্টা, জাম্বুরা, আঙুর এই ধরণের ফলকে বলা হয় সাইট্রাস ফল। এসব ফল শুধু দেখতে বা খেতেই ভালো নয়, এগুলোতে থাকে নানা স্বাস্থ্য উপকারিতা। সাইট্রাস ফলে থাকে ভিটামিন সি, ভিটামিন বি, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম এবং কপার। তবে ভিটামিন সি এর পরিমাণটা বেশি থাকে। যে কারণে এ জাতীয় ফল খেলে তা শরীরের অন্যান্য অঙ্গের পাশাপাশি কিডনি ভালো রাখতেও কাজ করে। বিশেষ করে কিডনিতে পাথর হওয়া রোধ করে। তাই নিয়মিত খাবারের তালিকায় রাখুন সাইট্রাস জাতীয় ফল।
বেদানা:
বেদানা খেলে স্মৃতিশক্তি প্রখর হয় এমনটাই মত অনেক বিশেষজ্ঞের। সেইসঙ্গে এটি শরীরের রক্তের অভাব পূরণ করে। ত্বকের স্বাস্থ্য ভালো রাখতেও করে এই ফল। বেদানায় থাকে প্রচুর ভিটামিন কে, সি ও ভিটামিন বি-সহ ফাইবার। পাশাপাশি পটাশিয়াম, জিংক, ওমেগা ৬, ফ্যাটি অ্যাসিডেরর মত প্রচুর মিনারেলও উপস্থিত রয়েছে এই ফলে। বেদানায় থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট কিডনিতে পাথর জমতে দেয় না। নিয়মিত বেদানা খেলে কিডনি ভালো থাকে।
বেরি জাতীয় ফল:
বেরি জাতীয় ফলে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপকরণ। এসব উপকরণ শরীরে ইনফ্লেমেশন বা প্রদাহজনিত সমস্যা কমাতে কাজ করে। যে কারণে শরীরে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমে। ব্লুবেরি ও স্ট্রবেরির মতো ফল রাখতে পারেন প্রতিদিনের খাবারের তালিকায়। এ ধরনের ফলে অক্সালেটের পরিমাণ কম থাকে, সেইসঙ্গে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ থাকে বেশি। তাই এ জাতীয় ফল খেলে কিডনির স্বাস্থ্যও ভালো থাকে।
পানি পান করা:
এটি ফলের তালিকায় নেই। তবু বলা জরুরি যে, কিডনি ভালো রাখতে হলে আপনাকে পর্যাপ্ত পানি পান করতেই হবে। সারাদিন বিরতি দিয়ে দিয়ে পানি পান করুন। তবে খাবার খাওয়ার সময় বা পরপরই পানি পান করবেন না। খাওয়ার আধা ঘণ্টা আগে বা পরে পানি পান করুন। প্রতিদিন অন্তত তিন লিটার পানি পান করার চেষ্টা করুন। এতে কিডনি তো ভালো থাকবেই, সেইসঙ্গে সার্বিকভাবে সুস্থ থাকাও সহজ হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)