কিছু ভোটের আশায় টুইট করেছিলো ট্রাম্প -ধর্ম উপদেষ্টা
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবেই বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার উদ্দেশ্য কিছু ভোট সংগ্রহ করা। সরকার তার কথার সঙ্গে একমত পোষণ করে না বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সাভারে দুই দিনব্যাপী ‘সুন্নাহ কনফারেন্সের’ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদল হলেও বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক বজায় রাখতে বদ্ধপরিকর দেশটি। আমি মনে করি, ট্রাম্পের এই টুইট যৌক্তিক নয়।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড্যাফোডিল ইসলামিক সেন্টার আয়োজিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসিফ রমাদান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।