কিছু দেশি মিডিয়াও গুজব ছড়াচ্ছে -প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সম্প্রতি দেশের হিন্দু সম্প্রদায়কে নিয়ে গুজব ছাড়ানোর হচ্ছে। শুধু ভারতীয় নয় দেশের কিছু মিডিয়াও গুজব ছড়াচ্ছে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীতে এক সেমিনারে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা সরজমিনে এসে বাংলাদেশের আসল পরিস্থিতি দেখার আহবান জানাচ্ছি। দেশের জনগণ ও হিন্দু নেতাদের সাথে দেখা করে আসল পরিস্থিতি জানুন। এ সময় আওয়ামী লীগ জুলাই হত্যাকা-ের জন্য অনুতপ্ত না হয়ে উল্টো গুজব ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি গুজব ছড়ানো মিডিয়াদের সত্যতা যাচাইয়ের আহ¦ানও জানান তিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।