কিছু অপশক্তি কোনো কোনো দেশের সঙ্গে সুসম্পর্ক নষ্টের অপচেষ্টা করছে -হাছান মাহমুদ
, ২০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৭ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ০৬ অক্টোবর, ২০২৩ খ্রি:, ২১ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
কিছু অপশক্তি কোনো কোনো দেশের সঙ্গে সুসম্পর্ক নষ্টের অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনার শেষে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, 'আজকে আমাদের দেশের সঙ্গে কোনো কোনো দেশের সুসম্পর্ক যাতে বিনষ্ট হয় সেটির জন্য অনেক অপচেষ্টা করা হচ্ছে কিন্তু এতে কোনো লাভ হয়নি।
'আপনারা দেখেছেন, ভারতে জি২০ সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে কীভাবে বিশ্বনেতাদের আলোচনা হয়েছে। শুভেচ্ছা বিনিময় হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে প্রধানমন্ত্রী যখন ওয়াশিংটন গেছেন, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে। এটি প্রমাণ করে আমাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোন পার্যায়ে,' বলেন হাছান মাহমুদ।
তিনি বলেন, 'আমাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত চমৎকার। আমরা সেই সম্পর্ককে আরও দৃঢ় করার জন্য কাজ করে যাচ্ছি। বিরোধী দল, বিশেষ করে বিএনপিসহ কিছু অপশক্তি বিদেশিদের আমাদের দেশে নাক গলানোর জন্য যে অপচেষ্টা চালিয়েছিল সেটির পরিপ্রেক্ষিতে আমাদের দলের সাধারণ সম্পাদক এ কথাগুলো বলেছেন।'
তথ্যমন্ত্রী আরও বলেন, 'আমাদের সঙ্গে সবার সুসম্পর্ক। আমাদের সঙ্গে যেমন দিল্লির সুসম্পর্ক, আমাদের সঙ্গে ওয়াশিংটনের সুসম্পর্ক। আমাদের সঙ্গে ব্রাসেলসেরও সুসম্পর্ক। আমরা সবার সঙ্গে সুসম্পর্ক রেখেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণের অংশগ্রহণে ব্যাপক অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।'
আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রস্তুতি কেমন এবং শোনা যাচ্ছে এক-তৃতীয়াংশ সংসদ সদস্যের মনোনয়ন পরিবর্তন হতে পারেÍএ বিষয়ে জানতে চাইলে হাছান মাহমুদ গণমাধ্যমকর্মীদের বলেন, 'আমরা (আওয়ামী লীগ) যেহেতু নির্বাচনে বিশ্বাস করি, আমরা বহু আগে থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। যারা সম্ভাব্য প্রার্থী তারাও প্রস্তুতি নিয়েছে এবং নিচ্ছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মজুদ করা ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৫ লাখ টাকা দিয়েও বাঁচতে পারলেন না জহিরুল
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরের পথে অকটেনভর্তি জাহাজ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক স্পিকার শিরীনকে কারাগারে পাঠানোর নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেট্রোল মজুত, জামাই-শ^শুরের কারাদ-
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এমপি টিপুর বাসায় ‘টর্চার সেল’, নিজ দলের নেতাকে ‘নির্যাতন’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমান্তে বাংলাদেশিকে গুলি, বিএসএফের দুঃখ প্রকাশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ করতে হবে’, দাবি উঠল সংসদে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ইউনূস লন্ডনে গিয়ে ক্যাপ্টেনকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত -প্রেসিডেন্ট
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)