কাশ্মীরে ডুবল বিজেপি, এনসি-কংগ্রেস জোটের জয়
, ০৭ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ১১ অক্টোবর , ২০২৪ খ্রি:, ২৫ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ন্যাশনাল কনফারেন্স (এনসি) ও কংগ্রেস জোট। এ জোট জয় নিশ্চিত করেছে বলে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে জানানো হয়েছে।
গত মঙ্গলবার ভোট গণনা শেষে নির্বাচন কমিশন প্রতিটি দলের আসনসংখ্যা জানায়। জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স (জেকেএনসি) ৪২ আসন নিয়ে শীর্ষে রয়েছে। বিজেপি পেয়েছে ২৯টি সিট। আর কংগ্রেস পেয়েছে ছয়টি আসন।
সাত স্বতন্ত্র প্রার্থী তাদের নিজ নিজ আসনে জয় পেয়েছেন। সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির দল পিডিএফ তিনটি আসন পেয়েছে। সাজাদ গনি লোনের জেকেপিসি একটি আসন জিতেছে। আম আদমি পার্টি ডোডায় একটি আসনে জয় পেয়েছেন। সিপিআই (এম) একটি আসন পেয়েছে।
মজার বিষয় হলো, ২৫.৬৪ শতাংশ ভোট পেয়েছে পেয়েছে বিজেপি, ২৩.৪৩ শতাংশ ভোট পেয়েছে ন্যাশনাল কনফারেন্স, কংগ্রেস পেয়েছে ১১.৯৭ শতাংশ।
ভোটের এ ফলের মধ্য দিয়ে ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট জম্মু ও কাশ্মীরে পরবর্তী সরকার গঠন করতে যাচ্ছে। সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নতুন করে একই দায়িত্ব নিচ্ছেন। এমনটি নিশ্চিত করেছেন জেকেএনসির প্রেসিডেন্ট ফারুক আব্দুল্লাহ।
জোটের জয় অর্ধেক আসন ছাড়িয়ে যাওয়ার পর ফারুক আবদুল্লাহ ঘোষণা দেন, ওমর আব্দুল্লাহ ইউনিয়ন টেরিটরির পরবর্তী মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন। তিনি সাংবাদিকদের বলেন, জনগণ তাদের ম্যান্ডেট দিয়েছে; তারা দেখিয়েছে, ২০১৯ সালের ৫ আগস্টের সিদ্ধান্ত তারা প্রত্যাখ্যান করেছে।
ফারুক আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, যারা ভোট দিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। ওমর আবদুল্লাহ পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)