কালশী ফ্লাইওভারে মরণ ফাঁদ
, ১৩ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৬ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৬ মার্চ, ২০২৩ খ্রি:, ২০ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
মিরপুরের উত্তর দিকের প্রবেশদ্বার কালশী মোড়। যানজট নিরসনে সেখানে নির্মিত হয়েছে ত্রিমুখী ফ্লাইওভার। ২ হাজার ৩৩৫ মিটার দীর্ঘ এ ফ্লাইওভার পেয়ে সন্তুষ্ট মিরপুরবাসী। তবে, কালশী মোড়ের ঠিক ওপরে ফ্লাইওভারের একটি অংশের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। ভুল নকশার কারণে সেখানে সড়ক দুর্ঘটনার মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে বলে দাবি করছেন চালকেরা।
মিরপুর-১২, মিরপুর ডিওএইচএস ও ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার ইসিবি চত্বর থেকে তিনটি সড়ক এসে মিলেছে কালশীতে। ত্রিমুখী ফ্লাইওভারের প্রতিটি পথেই রয়েছে ২টি করে লেন। লেন বিভাজন করা আছে সাদা দাগে। মিরপুর ডিওএইচএস থেকে কালশী মোড়ে এসে ইসিবি চত্বরের দিকে যাওয়ার পথটি অনেক চালক বুঝতে পারছেন না। কনফিউশনের (দ্বিধা) কারণে অনেকে উল্টো পথে গাড়ি ঢুকিয়ে দিচ্ছেন। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
দুর্ঘটনা ও যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, তিন রাস্তার মোড়ে কনফিউশন থেকে দুর্ঘটনা ঘটার ঝুঁকি আছে। দুর্ঘটনা ঘটার পর ‘রিয়েক্ট’ না করে আগেই করা উচিত।
জানতে চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের (এআরআই) পরিচালক ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. এম শামসুল হক বলেন, আমি অলরেডি এটার অডিট করেছি। উদ্বোধনের আগে থেকে আমারও মনে হচ্ছিল যে লেআউট কনফিগারেশন করা হয়েছে তা ‘আন সেইফ’। এখানে অনেক আনডিউ কনফ্লিক্ট হবে এবং এক্সিডেন্ট হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তিন রাস্তার মোড়ে যে কনফিাগারেশনটা হওয়ার কথা, এখানে তা হয়নি। এটাকে আরও বেটার ওয়েতে এড্রেস করা যেত।
তিনি বলেন, এখানে হোঁচট খাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং কনফ্লিক্ট ফ্রি চ্যানেলাইজেশন এখানে হয়নি। মোড়ের মধ্যে এমনভাবে খুলে দেওয়া হয়েছে, তা কনফিউজিং হচ্ছে চালকদের জন্য। মিরপুর ডিওএইচএসের দিকে গিয়ে ওখানেও ডিভাইডার খুলে রাখা হয়েছে। কনফিউশন থেকে দুর্ঘটনা হওয়ার যথেষ্ট ঝুঁকি আছে। দুর্ঘটনা ঘটার পর রিয়েক্ট না করে, আগেই করা উচিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












