কারাগারে কর্মসংস্থান : সংসারে টাকা পাঠাচ্ছেন বন্দীরা
, ০৯ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ ছালিছ, ১৩৯১ শামসী সন , ২৬ আগস্ট, ২০২৩ খ্রি:, ১১ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
কারাগারে থেকেও সংসার চালাতে টাকা পাঠাচ্ছেন বন্দীরা। কেউ আবার জমা রাখছেন নিজের ভবিষ্যতের জন্য। যাতে করে কারামুক্তির পর সেই টাকা দিয়ে কিছু একটা করে জীবন চালাতে পারেন। আত্মশুদ্ধি ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারে চলছে এমন নানামুখী কার্যক্রম। বন্দীদের আত্মশুদ্ধির পাশাপাশি কর্মদক্ষতা বৃদ্ধির জন্য কারাগারে গড়ে তোলা হয়েছে বিভিন্ন কারখানা, মিনি গার্মেন্ট, শিক্ষালয়সহ নানা কর্মক্ষেত্র। এসব কারখানা থেকে উৎপাদিত পণ্য বাজারজাত করে তার ৫০ শতাংশ লভ্যাংশ দেয়া হচ্ছে কাজের সাথে সম্পৃক্ত বন্দীদের। যাতে করে জেল থেকে ফিরে তাকে হতাশায় ভুগতে না হয়।
কর্মকর্তারা বলছেন, কারাগারে ‘রেনেসাঁস’ নামক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এখানে আত্মকর্মসংস্থানের জন্য কম্পিউটার, দর্জি, গার্মেন্ট, তাঁত শিল্প, জামদানি বেনারসি ও কাতান শাড়ি তৈরি, পাদুকা তৈরি, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স যন্ত্রপাতি মেরামতের কাজ করা হচ্ছে। একই সাথে দেয়া হচ্ছে প্রশিক্ষণ। এছাড়াও ইংরেজি ভাষা শিক্ষা, মিউজিক শিক্ষা, জেন্টস পার্লার, হস্ত ও সূচি শিল্প, শোপিস তৈরি, কৃষি ও গবাদি পশুপালন ইত্যাদি বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বর্তমানে প্রায় ১০ হাজার বন্দীর মধ্যে প্রায় এক হাজার বন্দী এসব কাজের সাথে সম্পৃক্ত।
জানা গেছে, কারাগারের তৈরি শাড়ি, লুঙ্গি, নারী-পুরুষ শিশুদের জুতাসহ বিভিন্ন পণ্য বাজারে বিক্রি হয়। এসব পণ্য থেকে আয়ের একটি বড় অংশ (সরকারি নিয়ম অনুযায়ী) পারিশ্রমিক হিসাবে বন্দীদের দেয়া হয়। যা তারা পরিবারের খরচের জন্য পাঠিয়ে থাকেন। আবার অনেকে টাকা জমা রাখছেন। পরে জেল থেকে বের হয়ে ওই টাকা দিয়েই নিজের কর্মসংস্থান তৈরি করতে পারেন। সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার ঘোষ নয়া দিগন্তকে বলেন, কারাগার নিয়ে মানুষ একটি নেগেটিভ ধারণা পোষণ করে থাকে। উন্নত দেশগুলো এখন কারাগারকে সংশোধোনাগারে পরিণত করছে। কারা অধিদফতরের মহাপরিদর্শক ব্রিগেডিয়া জেনারেল এ এস এম আনিসুল হকের নেতৃত্বে আমরাও সেটাই করছি। তিনি বলেন, বন্দীদের বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হচ্ছে। যাতে কারাগার থেকে ফিরে তারা কাজ করে খেতে পারেন। এছাড়া প্রশিক্ষিত বন্দীদের পুনর্বাসনের জন্য সরকারি ও বেসরকারি চাকরি প্রদান, জেলা প্রশাসনের মাধ্যমে অপরাধী পুনর্বাসন সমিতিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা হচ্ছে। তা দিয়ে সেলাই মেশিন, রিকশা, ভ্যান কিনে দেয়া হচ্ছে। ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে রয়েছে মিনি গার্মেন্ট, জুতা তৈরির কারখানা, হস্তশিল্পসহ ছোট বড় কয়েকটি কারখানা। এখানে তৈরি পণ্য বাজারজাত করা হচ্ছে। এখান থেকে আয়ের প্রায় ৫০ ভাগ লভ্যাংশ দেয়া হচ্ছে ওই বন্দী শ্রমিককে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ২ লাখ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামাত কর্মী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খোলাবাজারে বিক্রির সময় ৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ -২৮০০ লিটার তেল মজুত করে কৃত্রিম সংকট
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঘর ভাগাভাগির সালিশেই প্রাণ গেলো এক ভাইয়ের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবদহ পানিবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজছে সরকার -জ্বালানি প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেসরকারি কিছু মেডিকেল কলেজে শিক্ষার বদলে ব্যবসা চলছে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে -চিফ হুইপ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ অবৈধ: তুরস্ক
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চাই না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












