কারাগারে উৎপাদিত পণ্যের লভ্যাংশ চান রক্ষীরা
দেশের কারাগারগুলোয় তৈরি হওয়া পণ্য বিক্রি থেকে যে লাভ হয়, তার ভাগ চেয়েছেন কারারক্ষীরা। সেই সঙ্গে উৎপাদিত পণ্যের লাভের অর্থ কোন খাতে কী পরিমাণ ব্যয় হয়; তার স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিত করাসহ ১০ দফা দাবি জানিয়েছেন তারা। কারারক্ষীদের এসব দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়েছেন কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন।
কারা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, দেশের ৬৮ কারাগারে কারাবেকারি ও কারাক্যানটিনে তৈরি করা খাদ্যসামগ্রী বিক্রি হয়। কেন্দ্রীয় ও বিভাগীয় কারাগারগুলোতে বিক্রি ভালো, জেলা কারাগারগুলোতে বিক্রি কম। এখানে উৎপাদিত পণ্যের লাভের একটি অংশ কারারক্ষীদের কল্যাণে ব্যয় করার কথা থাকলেও তা করা হয় না। মাসে এক দিন ‘বড়খানা (ভালো খাবার)’ দিয়ে লভ্যাংশের ব্যয় দেখিয়ে দেন জেলার ও জেল সুপার। এ নিয়ে কারারক্ষীদের মধ্যে ক্ষোভ আছে।
কারারক্ষীরা এখন থেকে এই অর্থ তাদের কল্যাণে ব্যয়ের দাবি জানিয়েছেন। কেউ নগদ টাকা বেতনের সঙ্গে সংযুক্তির দাবিও তুলেছেন। কারারক্ষীদের দাবির পরিপ্রেক্ষিতে কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন লভ্যাংশের অর্থ দিয়ে কারারক্ষীদের প্রতি মাসে সেবামূলক পণ্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে সাবান, ডিটারজেন্ট বা খাদ্যসামগ্রী থাকতে পারে। যে মাসে যে রকম লাভ হবে, সেই মাসে সেভাবে কারারক্ষীদের একটি প্যাকেজ করে পণ্যসামগ্রী দেওয়া হবে।
এ বিষয়ে কারা অধিদপ্তরের মহাপরিদর্শক বলেন, কারারক্ষীদের কিছু দাবি ছিল, যেগুলো আমরা সমাধান করতে পেরেছি, সেগুলো আমরাই সমাধান করেছি। কিছু দাবি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়। সেগুলো মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।