সম্পাদকীয় (১)
কারফিউতে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে আরো আগুন। ধারদেনায় চলছে শ্রমজীবী মানুষ। তাদের প্রতি দায়িত্ব পালন করবে কে? সরকারকেই সবকিছু নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ
, ১৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৮ ছানী, ১৩৯২ শামসী সন , ২৬ জুলাই, ২০২৪ খ্রি:, ১১ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না থাকার অজুহাতে বেড়েছে সব ধরনের সবজি এবং মাছ-গোশতের দাম। এতে নাভিঃশ্বাসে ক্রেতা সাধারণ। সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। কারফিউতে মানুষের আয় নেই, সবচেয়ে কষ্টে রয়েছে নি¤œ আয়ের মানুষ।
দেশে কয়েক দিনের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিচ্ছেন নিত্যপণ্যের ব্যবসায়ীরা। সরবরাহে ঘাটতির দোহাই দিয়ে একে অন্যের ওপর দোষ চাপিয়ে বাজারে ইচ্ছেমতো পণ্যের দাম বাড়াচ্ছেন পাইকারি ও খুচরা বিক্রেতারা।
সহিংস পরিস্থিতি উদ্ভূত হওয়ায় বেকায়দায় পড়েছেন দেশের শ্রমজীবী মানুষ। শহরাঞ্চলে লোকজনের স্বাভাবিক চলাফেরা না থাকায় অটোচালক, সিএনজি ও রিকশাচালকসহ পরিবহন শ্রমিকরা বেকার হয়ে পড়েছেন। তাদের অনেকেই ধারদেনা করে দুই বেলা খাবার জোগাড় করছেন বলে জানিয়েছেন। কিন্তু সবাই তা পারছেন না। ফলে তাদের অনাহার-অর্ধাহারে জীবনযাপন করতে হচ্ছে। অধিকাংশ চলছেন অন্যের কাছ থেকে ধারদেনা করে।
অনেক রিকশাচালক, অটোরিকশাচালক জানান, গত চার দিন তারা বের হতে পারেননি। তাই রুজি-রোজগার বন্ধ। এ অবস্থায় পরিবার নিয়ে বিপাকে পড়েছেন। তারা বন্ধু-বান্ধব ও সহকর্মীদের কাছ থেকে ঋণ করে পরিবারের খাবার জোগান দিচ্ছেন।
কোটা আন্দোলনের প্রভাব পড়েছে হাওরসহ প্রত্যন্ত অঞ্চলেও। হাওরের নৌকার মাঝি কেরামত মিয়া ও সুলতান মিয়া বলেন, বর্ষার এই সময়ে হাওর ভ্রমণে শত শত লোকজন আসে। কিন্তু আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি হওয়ায় গত ৬ দিন ধরে কোনো ভ্রমণকারীকে হাওরে দেখা যায়নি। তাই হাওরের মাঝিমাল্লা, অটোরিকশাচালক, বাইকচালক, হোটেলের কর্মচারী সবাই বেকার হয়ে পড়েছে। হাওরের সার্বিক অর্থনৈতিক গতি মুখ থুবড়ে পড়েছে। এমনই অবস্থা গোটা দেশের প্রত্যন্ত্য অঞ্চলের বাসিন্দাদেরও।
এদিকে দেশ জুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় যেসব যুবক অনলাইনে ফ্রিল্যান্সিং করে তারাও পড়েছেন বিপাকে। আবুল হোসেন নামে একজন বলেন, অনার্স পাসের পর কোথাও চাকরি না পেয়ে এখন ফ্রিল্যান্সিংয়ের কাজ করছি। রাজশাহীতে আমার মতো কয়েক হাজার যুবক ও শিক্ষার্থী এই পেশায় জীবিকা নির্বাহ করছেন। গত চার দিন থেকে ইন্টারনেট বন্ধ থাকায় বায়ারদের কাজ বুঝিয়ে দেয়া যায়নি। তাদের কাছ থেকে আগের কাজের অর্থও পাওনা রয়েছে। এমতাবস্থায় আমরা ক্ষতিগ্রস্ত হতে চলেছি। ইন্টারনেটের কারণে বায়ারদের আমাদের প্রতি বিরূপ ধারণা সৃষ্টি হবে।
অনেক ক্ষুদ্র ব্যবসায়ী অনলাইনে গ্রাহকদের অর্ডার অনুসারে দেশের বিভিন্ন প্রান্তে কুরিয়ারের মাধ্যমে পৌছে দিয়ে থাকেন। দেশের এই পরিস্থিতিতে তারা বিপাকে পড়েছেন। চাঁপাইর সাধারণ সেলিম মিয়া জানান, অন্তত ২০ জন গ্রাহকের অর্ডার বাতিল করতে হয়েছে। এই ২০ জনের অর্ডার ছিল প্রায় ৬০০ কেজি আম। (প্রতি মণ আম ৩৫০০ থেকে ৪৫০০ টাকা)। এরকম শত শত উদ্যোক্তা তাদের অর্ডার বাতিল করতে বাধ্য হয়েছেন। কুরিয়ার সার্ভিস ও অনলাইন বন্ধ থাকার কারণে তারা সবাই ক্ষতিগ্রস্থ হয়েছেন।
বলাবাহুল্য বিত্তবানরা চলমান ক্ষতির ধাক্কা সামলাতে পারছে। কিন্তু যাদের নুন আনতে পানতা ফুরোয় তাদের কষ্ট উপলব্ধি করার, তাদের দুঃখ উপশম করার, তাদের ক্ষুধা নিবারনের জন্য কারা কাজ করছে? কতজন কাজ করছে?
প্রধানমন্ত্রী চলমান সংকটে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর কথা বলছেন। বাস্তবে এ আহবানের প্রতিফলন তেমন দেখা যাচ্ছে না।
কাজেই সরকারের তরফ থেকেই খেটে খাওয়া মানুষদের কার্যত সাহায্য নিশ্চিত করতে হবে। তাদের ক্ষয়ক্ষতি পূরণের পাশাপাশি স্বাভাবিক পরিবেশ ও জীবনযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিশ্বের শীর্ষস্থানীয় মাইক্রোচিপ বিজ্ঞানী, বাংলাদেশী এনায়েতুর রহমান এ শিল্পের বিকাশে বাংলাদেশ ও বাংলাদেশীকে বিশেষ সহায়তা করতে চান।
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত মহাসম্মানিত ১২ই ছফর শরীফ এবং সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বাআহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সমুদ্র অর্থনীতির সোনালী সম্ভাবনাকে কাজে লাগাতে হবে
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিশুর দেহে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্সের ভয়ানক উপস্থিতি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শীতের সবজি, গ্রীষ্মের ফল, ফসল এখন বর্ষায় অকল্পনীয় বাম্পার ফলন হয়
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! পাশাপাশি আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ উনার সম্মানিত আ’দাদ শরীফ। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তেরো হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাধারণ প্রসব প্রক্রিয়ায় সরকারের শুভবুদ্ধি তখন শুদ্ধ হবে যখন সিজার সিন্ডিকেটকে সরকার শক্ত হাতে নির্মূল করতে পারবে
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬০ হাজার কোটিতেও ঢুকছে বন্যার পানি বছরে ক্ষয়ক্ষতি প্রায় ২০ হাজার কোটি টাকা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্ষুদ্র ও কুটির শিল্পের রফতানির সম্ভাবনার সব বাধা দূর করে সোনালী সমৃদ্ধি এনে সর্বনাশা ঋণের খপ্পর থেকে দেশকে বাচাতে সরকারকে সক্রিয় হতে হবে।
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সব সরকারের আমলেই নেয়া পানিবদ্ধতা নিরসনের সব টাকা পানিতেই যায়।
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












