কারখানা চালু রাখতে এলপিজির সংযোগ বাড়াচ্ছেন শিল্প মালিকরা
পাইপলাইনে সরবরাহ করা গ্যাসের তীব্র সংকট থাকায় হিমশিম খেতে হচ্ছে শিল্পোদ্যোক্তাদের। এ প্রেক্ষাপটে কারখানা চালু রাখতে বিকল্প জ্বালানি হিসেবে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সংযোগ বাড়াচ্ছেন তারা। এমনকি ডিজেলভিত্তিক জেনারেটরের খরচ বাঁচাতে সেটিকে অনেকে এলপিজিতে রূপান্তর করছেন। রাজধানী ও আশপাশের জেলাগুলোর বিভিন্ন শিল্প-কারখানায় খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে।
দেশে আবাসিকে পাইপলাইনের গ্যাস সংযোগ দীর্ঘ সময় ধরে বন্ধ। যেসব লাইন রয়েছে সেখানেও গ্যাসের তীব্র সংকট। একই সঙ্গে শিল্প-কারখানায় প্রতিনিয়ত গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিয়ে অসন্তোষে ব্যবসায়ীরা। এসব কারণে দেশে এলপিজির ব্যবহার বাড়ছে, যার বার্ষিক চাহিদা ১৪ লাখ টন। এর ৯০ শতাংশের ব্যবহার বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে। এরই মধ্যে অটোগ্যাস হিসেবে এটি গাড়িতে ব্যবহার শুরু হয়েছে। নিরবচ্ছিন্ন গ্যাস সংযোগ না থাকায় ভারী ও মাঝারি শিল্পের অন্তত পাঁচ শতাধিক কারখানাও এখন এলপিজি ব্যবহার করছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন, বর্তমানে বিভিন্ন খাতের অন্তত এক হাজারের বেশি কারখানায় এলপিজির সংযোগের কাজ চলছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।