কারও ঘরে প্রবেশের শরয়ী তথা সুন্নতী তারতীব
ঘরওয়ালা অনুমতি না দেয়া পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবে:
যদি দরজা বন্ধ থাকে, তবে সে ইচ্ছা করলে যতক্ষণ ইচ্ছা অপেক্ষা করবে এবং অনুমতি প্রার্থনা করবে। অথবা দরজায় খটখটি দিবে। হযরত আবূ মুসা আশয়ারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেছেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র মদীনা শরীফের দেয়ালের পার্শ্বে কূপের পাথর ভূমিতে আসলেন এবং উনার মহাসম্মানিত নূরুদ দারাজাত মুবারক অর্থাৎ মহাসম্মানিত পা মুবারকদ্বয় কূপের মধ্যে প্রসারিত করলেন। এমতাবস্থায় সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি এসে দরজায় খট্খটি দিলেন। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে বললেন, “ঘরওয়ালার কাছ থেকে অনুমতি নিন এবং জান্নাতের সুসংবাদ দান করুন। ”
অন্যের ঘরের দরজায় আওয়াজ করার সুন্নত তরীক্বা সংক্রান্ত:
খট্খটি দেয়ার পদ্ধতি হলো, এমন মৃদুভাবে দেয়া যাতে ঘরওয়ালা শোনে। খট্খটির মধ্যে কষ্টের কারণ সৃষ্টি করবে না। হযরত আনাস বিন মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করে বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হুজরা শরীফসমূহে আঙ্গুল মুবারক দ্বারা খট্খটি দিতেন। যা হযরত আবূ বকর আহমদ বিন আলী বিন ছাবিত আল্ খত্বীব রহমতুল্লাহি আলাইহি উনার ‘জামে এর মধ্যে বর্ণনা করেছেন। ”
ঘর ওয়ালার প্রশ্নের জবাবে অনুমতি প্রার্থনাকারী কি বলবে?
ছহীহান তথা ‘বুখারী ও মুসলিম শরীফ’ এবং অন্য কিতাবে হযরত জাবির ইবনু আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা থেকে বর্ণিত আছে। তিনি বলেন, একবার আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে প্রবেশের অনুমতি চাইলাম। তিনি বললেন, “আপনি কে?” আমি জবাবে বললাম, “আমি। ” তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, “আমি আমি”! এরকম আমি আমি জবাব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অপছন্দ করলেন। ”
উলামায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এরকম জবাব অপছন্দ করেছেন, যেহেতু انا “আমি” শব্দ দ্বারা পরিচয় মিলে না। অনুমতির মধ্যে তার নাম উল্লেখ করার হুকুম রয়েছে। যেমন হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম এবং হযরত আবূ মুসা আশয়ারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনারা নাম উল্লেখ করে অনুমতি প্রার্থনা করেছিলেন। কেননা, নাম উল্লেখের মধ্যে সুওয়াল জবাবের অস্পষ্টতা দুরিভূত হয়।
সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার থেকে বর্ণিত। একবার তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে আসলেন, যখন তিনি পান করার স্থানে ছিলেন।
তিনি বললেন, السلام عليك يا رسول الله ‘আস্সালামু আলাইকা ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ السلام عليكم ايدخل عمر؟ “আস্সালামু আলাইকুম, উমর কি প্রবেশ করতে পারে?”
‘ছহীহ্ মুসলিম’ শরীফে আছে। হযরত আবূ মুসা আশয়ারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি একবার সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার কাছে আসলেন এবং বললেন, السلام عليكم هذا ابو موسى ‘আস্সালামু আলাইকুম, এ ব্যক্তি হযরত আবূ মুসা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু’
(মাসিক আল বাইয়্যিনাত শরীফ থেকে সংকলিত)
আরও পড়ুন
সব ›
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।