কানাডায় ভয়াবহ দাবানল, ঝুঁকিতে তেলসমৃদ্ধ এলাকা
, ০৮ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৭ মে, ২০২৪ খ্রি:, ০৩ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভয়াবহ দাবানলের কবলে পড়েছে কানাডার আলবার্টা প্রদেশ। নিয়ন্ত্রণহীন আগুন এরইমধ্যে সাড়ে ৯ হাজার হেক্টর এলাকায় ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ ‘টার বালি‘ (তেল) সমৃদ্ধ এলাকা ফোর্ট ম্যাকমুরেসহ আশপাশের বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ জারি করেছে।
আলবার্টার আঞ্চলিক পৌরসভা উড বাফেলো কর্তৃপক্ষ বাসিন্দাদের এলাকা ছাড়ার নোটিশ জারি করে। দাবানল ক্রমেই ধেয়ে আসার কারণে স্থানীয় এলাকার বাসিন্দাদের দুই ঘণ্টার মধ্যে ঘরবাড়ি ছেড়ে নিরাপদে চলে যেতে নির্দেশ দেয়।
পৌর কর্তৃপক্ষ জানায়, এলাকাগুলোতে দ্রুতই আগুন ছড়িয়ে পড়ছে। আঞ্চলিক জরুরি পরিষেবা সংস্থাগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণের।
কানাডার তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টা। এ অঞ্চলে বিস্তৃত এলাকায় টার বালি (তেল-বিটুমিনের আকরিক) রয়েছে। টার বালি এলাকায় আগুন ছড়িয়ে পড়লে বিপদ আরও ভয়াবহ হবে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
আলবার্টা প্রদেশের ওয়াইল্ডফায়ার কর্তৃপক্ষ জানায়, ফোর্ট ম্যাকমুরে থেকে প্রায় ১৫ কিমি দক্ষিণ-পশ্চিমে আগুন জ্বলছে। ক্রমশই তা শহরের দিকে ধেয়ে আসছে। আগুন ও ধোঁয়ার কারণে সঠিক দূরত্ব নির্ধারণ করা যাচ্ছে না।
ফোর্ট ম্যাকমুরে এলাকা এর আগেও বিধ্বংসী দাবানলের শিকার হয়েছে। ২০১৬ সালে শহরটিতে ভয়াবহ দাবানলে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্যান্য শত শত স্থাপনা ধ্বংস হয়ে যায় ওই বছর কয়েক হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। ফোর্ট ম্যাকমুরে থেকে সরিয়ে নেওয়া হয়েছিল ১ লাখের বেশি বাসিন্দাকে। তখন বেশ কিছুদিনের জন্য বন্ধ রাখা হয় তেল উৎপাদন।
কানাডা সবচেয়ে ভয়াবহ দাবানলের শিকার হয় গত বছর। ২০২৩ সালে দেশটির বিভিন্ন অঞ্চলে প্রায় ৭ হাজার দাবানলের ঘটনা ঘটেছে। এতে পুড়ে যায় দেড় কোটি হেক্টর এলাকা। দাবানল নেভাতে গিয়ে প্রাণ হারায় অন্তত ৯ ফায়ারকর্মী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)