কানাডায় দিন দিন বাড়ছে ‘ইচ্ছামৃত্যু’ সংখ্যা
, ১০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ সাবি’, ১৩৯২ শামসী সন , ১৩ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২৮ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
কানাডায় গত পাঁচ বছর ধরে বাড়ছে ইউথেনেশিয়া বা ইচ্ছামৃত্যুর সংখ্যা। ২০১৬ সালে ইচ্ছামৃত্যু আইনত বৈধ করার পর এই বিষয়ে দেশটির পঞ্চম বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে আসলো।
২০২৩ সালে কানাডায় প্রায় ১৫,৩০০ জন কানাডায় মেডিকেল অ্যাসিস্টেড ডাইং বা ইচ্ছামৃত্যু গ্রহণ করেছে, যা দেশটির মোট মৃত্যুর ৪.৭ শতাংশ। ইচ্ছামৃত্যু গ্রহণকারীদের মধ্যে প্রায় ৯৬ শতাংশের স্বাভাবিক মৃত্যুর সম্ভাবনা ছিল, বাকিরা দীর্ঘমেয়াদী রোগে ভুগছিলো। গড় বয়স ছিল ৭৭ বছর, এবং ক্যান্সার ছিল ইচ্ছামৃত্যু গ্রহণ করার প্রধান কারণ।
প্রতিবেদনে দেখা যায়, ২০২৩ সালে ইচ্ছামৃত্যুর হার বেড়েছে প্রায় ১৬ শতাংশ, যদিও আগের বছর বেড়েছিল ৩১ শতাংশ।
জাতিগতভাবে, ইচ্ছামৃত্যু গ্রহণকারীদের ৯৬ শতাংশ ছিলো শ্বেতাঙ্গ। দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী ছিল পূর্ব এশীয় (১.৮ শতাংশ)।
কুইবেক প্রদেশে ইচ্ছামৃত্যুর হার সবচেয়ে বেশি, যা দেশের মোট ইচ্ছামৃত্যুর ৩৭ শতাংশ। এর কারণ নির্ধারণে কুইবেক সরকার একটি গবেষণা শুরু করেছে।
ইচ্ছামৃত্যু আইন সম্প্রসারণ নিয়ে দেশটিতে এখন আলোচনা-সমালোচনা চলমান। ২০২১ সালে এর আওতা সম্প্রসারিত করে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়, যাদের মৃত্যুর নিকট সম্ভাবনা নেই কিন্তু দীর্ঘমেয়াদী সমস্যায় ভুগছে। মানসিক রোগীদের জন্য এটি সম্প্রসারণের পরিকল্পনা করা হলেও প্রদেশগুলোর উদ্বেগের কারণে তা স্থগিত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হিজবুল্লাহর হামলায় কথিত আয়রন ডোম ধ্বংস
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দখলদারদের ট্যাংকগুলো এভাবেই আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন দেশের তীব্র নিন্দা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দক্ষিণ কোরিয়ার মহাকাশযান কারখানায় বিস্ফোরণে নিহত ৫
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুদ্ধবিরতি লঙ্ঘন করেই যাচ্ছে যুক্তরাষ্ট্র: ইরান
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি -ট্রাম্প
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিরিক দ্বীপে হামলার জবাবে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরান
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর প্রবেশপথ সচল করেছে ইরান
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিকদের উপর দমন-পীড়ন দখলদারদের আসল চেহারা উন্মোচিত করেছে
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিকদের উপর দমন-পীড়ন দখলদারদের আসল চেহারা উন্মোচিত করেছে
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭ তারিখের সেই অভিযানে এভাবেই দখলদারদের বেড়া গুঁড়িয়ে দেন বীর যোদ্ধারা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৪০ টন খাদ্য সহায়তা নিয়ে কুয়েতের পাশে বাংলাদেশ
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)