কাজাখস্তানে রোজা ও ইফতার
, ০৫ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ আশির, ১৩৯১ শামসী সন , ১৬ মার্চ, ২০২৪ খ্রি:, ০২ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
কাজাখস্তানে ৭০ শতাংশ মুসলমান। কাজাখদের ইফতার, সাহ্রি, তারাবিহ আর ঐতিহ্যের মিশেলে রমজান মাস হয়ে উঠে উৎসব-আনন্দের মাস। নামাজি মুসল্লিরা মসজিদ ও নামাজের স্থানগুলো ধোয়ামোছায় রোজার প্রাথমিক প্রস্তুতি সমাপ্ত করেন। বিশেষ করে ছোট বাচ্চারা রাস্তায় নেমে রমজানকে স্বাগত জানিয়ে নানান আরবি ক্বাছীদা পাঠ করতে থাকে।
কাজাখদের ঐতিহ্যবাহী রীতি হলো, রমজানে সব আত্মীয়স্বজনকে দাওয়াত করা ও উপহার পাঠানো। যেসব আত্মীয়স্বজনের ভেতরে কোনো বিরোধ থাকে, রমজান আসার আগেই সে বিরোধ মিটিয়ে ফেলা হয়।
কাজাখদের প্রধান ইফতারি হলো কুমিস আর শুবাত। কুমিস তৈরি হয় ঘোড়ার দুধ দিয়ে, শুবাত উটের দুধে। এর সঙ্গে ফলমূল আর শরবত। শীতপ্রধান দেশ হওয়ায় ইফতারে শরবতের পরিবর্তে চায়ের চাহিদাও থাকে।
কাজাখদের রন্ধনশৈলী পৃথিবীজুড়ে বিখ্যাত। বাহারি রন্ধনের জন্য পর্যটকদের প্রথম পছন্দ কাজাখস্তান। উট, ভেড়া ও ঘোড়ার গোশতে প্রস্তুত হয় করা নানান ধরনের খাদ্য। উট আর ভেড়ার দুধ থেকে তৈরি করা হয় নানা ধরনের মুখরোচক ইফতারি।
কাজাখস্তানে প্রায় দুই হাজার বড় মসজিদ আছে। সব মসজিদেই রোজাদারদের জন্য উন্মুক্ত মেহমানদারির ব্যবস্থা থাকে। এই মেহমানদারির নাম মাতাইমুর রহমাহ, অর্থাৎ আল্লাহর রেস্তোরাঁ। মাতাইমুর রহমাহ পরিচালনার জন্য উন্মুক্ত দানের ব্যবস্থা আছে।
খতমে তারাবিহতে কাজাখদের আগ্রহ বেশি। সহজে কেউ খতমে তারাবিহ ছাড়তে চান না এবং মসজিদ ছাড়া কেউ একাকী তারাবিহ পড়েন না।
কাজাখস্তানের শহরের মসজিদগুলোয় একটি অপূর্ব দৃশ্য দেখা যায়। এটি কাজাখদের ঐতিহ্যের অংশ। তারাবিহর পর চালক বা গাড়ির মালিক গাড়ি নিয়ে মুসল্লিদের অপেক্ষা করেন। এরপর তাদের বাড়ি পৌঁছে দেন। কোনো ভাড়া নেন না। গাড়ির মালিক রমজানে অতিরিক্ত নেকি ও ফজিলত অর্জন করতে চান।
রমজানের কোরআন তিলাওয়াতেও কাজাখদের আগ্রহ। এভাবে সুন্দর সব ইবাদত আর কাজের মধ্য দিয়ে কাজাখরা রমজানকে বিদায় জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)