কাউকে ‘পাকিস্তানি’ বলা অপরাধ নয় -ভারতের সুপ্রিম কোর্ট
, ৫ই রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৭ আশির, ১৩৯২ শামসী সন , ৬ মার্চ, ২০২৫ খ্রি:, ১৯ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
কাউকে ‘মিয়াঁ-টিয়াঁ’ বা ‘পাকিস্তানি’ সম্বোধন খারাপ, কিন্তু ভারতীয় দ-বিধির (আইপিসি) ২৯৮ ধারায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো অপরাধ নয়। একটি মামলার রায় শেষে এমন মন্তব্য করেছে দেশটির সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, এই ধরনের মন্তব্য অনুচিত। তবে এটি কোনোভাবেই ফৌজদারি বিধির লঙ্ঘন নয়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা গেছে, হরি নন্দন সিং নামে এক ব্যক্তি জনৈক সরকারি কর্মীকে তার দায়িত্ব পালনকালে ‘পাকিস্তানি’ বলে অভিহিত করেছিলো। এর প্রেক্ষিতে মামলা দায়ের করে ওই সরকারি কর্মচারী।
বিচারকদের দুটি ডিভিশন বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করে। তারা মামলার সকল নথি পর্যবেক্ষণ করে অভিযুক্তের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি খারিজ করে দেয়।
গত ১১ ফেব্রুয়ারি দেওয়া রায়ে আদালত বলেছে, ‘নিঃসন্দেহে, এই মন্তব্যগুলো রুচিহীনতার পরিচয় দেয়। তবে, এটি অভিযোগকারীর ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো অপরাধ নয়। তাই, অভিযুক্তকে ভারতীয় দ-বিধির ২৯৮ ধারা থেকে অব্যাহতি দেওয়া হলো।’
অভিযোগকারী ব্যক্তি ছিলো একজন উর্দু অনুবাদক ও আরটিআই আইনের অধীনে সরকারি কেরানি। সে সরকারি নির্দেশের ভিত্তিতে অভিযুক্তকে কিছু নথি প্রদান করে। প্রথমে অভিযুক্ত ব্যক্তি নথি গ্রহণে অনীহা প্রকাশ করে, পরে গ্রহণ করলেও অভিযোগকারীর ধর্মীয় পরিচয় উল্লেখ করে তাকে অপমান করে। এ ছাড়া তার বিরুদ্ধে অভিযোগ ছিল, সে অভিযোগকারীকে ভয় দেখানোর উদ্দেশ্যে বলপ্রয়োগ করেছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত হরি নন্দন সিংয়ের বিরুদ্ধে ভারতীয় দ-বিধির একাধিক ধারায় এফআইআর দায়ের করে ওই ব্যক্তি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে বৃষ্টির প্রবণতা
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘কোনো সেটেলমেন্ট হবে না, ৩য় টার্মিনাল প্রকল্পে দুর্নীতিকারীদের ছাড় নয়’
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চলতি বছরে পানিতে ডুবে মারা গেছে ৫২৬ শিশু
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সশস্ত্র বাহিনীকে দলীয় ‘হাতিয়ার’ হতে দেয়া হবে না -প্রতিরক্ষা উপদেষ্টা
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চট্টগ্রামে নালায় মিললো বিপুল সংখ্যক ‘বুলেট’
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মাজার খানকাহর ওপর বর্বর হামলা বরদাশত করা হবে না’
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আসিয়ানকে আরও শক্তিশালী করতে কাজ করবে বাংলাদেশ -পররাষ্ট্রমন্ত্রী
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাংবাদিকের কাজ তথ্য দেয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয় -তথ্যমন্ত্রী
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন রাষ্ট্রপতি কে হবেন, সেটি দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের বিষয় -রিজভী
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন -আইনমন্ত্রী
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)