কাঁটাতারের বেড়ায় এবার কাঁচের বোতল দিলো বিএসএফ
, ১৭ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ ছামিন, ১৩৯২ শামসী সন , ১৭ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৪ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া স্থাপনের কাজ শুরু করেছিল ভারতীয় সীমান্ত বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশাপাশি স্থানীয়দের কড়া প্রতিবাদে পিছু হটে তারা। এবার সেই কাঁটাতারের বেড়ায় কাঁচের বোতল ঝুলিয়ে দিয়েছে বিএসএফ।
বিজিবি ও স্থানীয়রা জানান, গত ১০ জানুয়ারি বিজিবিকে না জানিয়ে মুন্সিপাড়া সীমান্তের শূন্যরেখার প্রায় এক কিলোমিটার জায়গাজুড়ে একলাইনের কাঁটাতারের বেড়া স্থাপনের কাজ শুরু করে বিএসএফ। পরদিন বিজিবি ও স্থানীয়দের বাধায় তারা কাজ বন্ধ রাখে। এর আগেই প্রায় ২৫০ মিটার বেড়া স্থাপন হয়ে যায়। বিজিবির পক্ষ থেকে সেই বেড়া সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হলেও বিএসএফ তা করেনি। উল্টো ১৫ জানুয়ারি সকালে সেই বেড়ায় কাঁচের বোতল ঝুলিয়ে দেয়।
তবে কী কারণে কাঁটাতারের বেড়ায় কাঁচের বোতল ঝোলানো হয়েছে, বিএসএফ এখন পর্যন্ত তার কোনো ব্যাখ্যা দেয়নি বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) আমীর খসরু সাংবাদিকদের জানান, বিএসএফ কাঁটাতারের বেড়া স্থাপনের কাজ বন্ধ রেখেছে। তবে কাঁটাতারের বেড়ায় কাঁচের বোতল ঝুলিয়ে রাখার বিষয়ে জানতে চাইলে তারা এখনো কোনো জবাব দেয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)