কাঁচা না পাকা পেঁপে, কোনটা খেলে মিলবে বেশি উপকার?
, ০২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১৮ অক্টোবর, ২০২৩ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
পেঁপেতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টের ভা-ার। তবে প্রশ্ন আসে যে, পাকা না কাঁচা পেঁপে, কোনটা খাওয়া বেশি উপকারী?
কাঁচা পেঁপেতে রয়েছে প্যাপাইন নামক একটি উৎসেচক যা কিনা চিকেন, মটনের মতো জটিল প্রোটিন হজমে সাহায্য করে। তাই তো এবার থেকে কষিয়ে চিকেন, মটন খাওয়ার দিন আগেভাগে কাঁচা পেঁপের পদ খেয়ে নিন। এই কাজটা করলেই কিন্তু আর পেটের সমস্যায় ভুগতে হবে না।
শুধু তাই নয়, নিয়মিত কাঁচা পেঁপে খেলে কিন্তু গ্যাস, বদহজমের প্রকোপ কমবে। এমনকী এড়িয়ে চলা যাবে আইবিএস-এর ফাঁদও। তাই সুস্থ থাকতে কাঁচা পেঁপের হাত ধরতেই হবে।
পাকা পেঁপেতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি। তাই নিয়মিত এই প্রাকৃতিক উপাদান গলাধঃকরণ করলে যে ইমিউনিটি চাঙ্গা হবে, তা তো বলাই বাহুল্য!
এছাড়া পাকা পেঁপেতে রয়েছে পর্সেটিন নামক একটি পলিফেনল যা কিনা প্রদাহ কমানোর কাজে সিদ্ধহস্ত। এমনকী এতে মজুত থাকা বিভিন্ন উপকারী উপাদান শরীরে এইচডিএল কোলেস্টেরলের মাত্রাও বাড়াতে পারে। ফলে নিয়মিত পাকা পেঁপে খেলেই অনায়াসে এড়িয়ে চলা যাবে হৃদরোগের ফাঁদ।
অনেক ডায়াবিটিস রোগী পাকা পেঁপে খেতে ভয় পায়। তারা ভাবে, পেঁপে খেলেই বুঝি সুগার হুশ করে বেড়ে যাবে। তবে এই ভয় অমূলক। কারণ পাকা পেঁপেতে খুব একটা বেশি ফ্রুকটোজ থাকে না। তাই ডায়াবিটিস রোগীরা অনায়াসে পাকা পেঁপেকে ডায়েটে রাখতেই হবে। এতেই তাঁদের শরীরে ভিটামিন ও খনিজের ঘাটতি মিটে যাবে। তবে এক্ষেত্রে দিনে ১০০ গ্রামের বেশি পাকা পেঁপে খাবেন না। এই নিয়মটা মেনে চললেই সুগারকে বশে রাখতে পারবেন।
মনে রাখবেন, ব্রেকফাস্ট, লাঞ্চের পরপরই ফল খেলে শরীরে সুগার লোড বাড়বে বৈকি! তাই ভরপেট খাবার খাওয়ার ২ থেকে ৩ ঘণ্টা বাদে ফল খান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেশম সুতার আমদানি কমাতে আধুনিকায়নের উদ্যোগ -পাট প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে -এওএবি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যালয় থেকে শিশুশিক্ষার্থী উদ্ধারের ঘটনায় সম্ভ্রহমরণ মামলা, দফতরি গ্রেফতার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে -নাহিদ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র্যাব
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সিন্ডিকেট’ শব্দটিই বাজার থেকে মুছে দেয়া হবে -বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)