কলার দুই পরিচয়:
কাঁচায় সবজি, পাকলে ফল
, ১০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২৬ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১০ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
দুই পরিচয়ে এখন কলার পরিচিতি। কাঁচা অবস্থায় সবজি। পাকা অবস্থায় ফল। কলার বহুমুখী পুষ্টিগুণের পাশাপাশি ভেষজ গুণাগুণ অনেক। অতিথি আপ্যায়নে পাকা কলা অন্যতম ভূমিকা রাখে। বাসাবাড়িতে সকালের ও বিকেলের নাস্তায় (¯œ্যাক্স) পুষ্টিকর খাবার পাকা কলা। রান্নায় তরকারিতে অনেক সময় কাঁচা কলা কেটে দেওয়া হয়। বিশেষ করে পেটের পীড়ায় কাঁচা কলার ঝোলের তরকারি অন্যতম পথ্য। তরকারির পাশাপাশি কাঁচা কলার ভাজি এবং সিদ্ধ করে ভর্তা খাওয়া হয়। যা ভেষজ গুণাগুণ সমৃদ্ধ। অনেক রোগ নিরাময়ের সহায়ক। আয়ুর্বেদ (ইউনানি) চিকিৎসকগণ কাঁচা কলার পথ্য নির্ধারণ করে দেন।
চিকিৎসকগণ পরিমিত মাত্রায় পাকা কলা খাওয়ার পরামর্শ দেন। বয়স্ক ব্যক্তিগণের কোনো অসুখে কখনো কাঁচা কলা খাওয়ার মাত্রা নির্ধারণ করে দেন। পুষ্টি গুণাগুণে সাগর কলার গুণ খুবই কম। সূত্র জানায়, খাদ্য বিজ্ঞানীগণ কলার ভেষজ ও পুষ্টি গুণাগুণ নিয়ে গবেষণা করছেন। হালে বিদেশে কলা রপ্তানি হচ্ছে।
বাংলাদেশে কলা বারোমাসি সবজি এবং ফল। একেক মৌসুমে একেক জাতের কলা উৎপাদন হয়। কলা গাছ এক বর্ষজীবী। কলার কাঁদি কেটে নেওয়ার পর কলা গাছ হয় হাতির অন্যতম খাবার। বর্ষা মৌসুমে কলা গাছ নৌকার বিকল্প হিসেবে ব্যবহার হয়। যার নাম ভেলা।
কলা নানা জাতের। অনুপম, চিনি চম্পা, চাঁপা, সাগর ইত্যাদি। সাগর কলা দেখতে অন্য কলার চেয়ে অনেক লম্বা। দাম কম। কেউ সাগর কলার নাম দিয়েছে হাইব্রিড। তবে কৃষি বিজ্ঞানীগণ বলছেন সব জাতের কলার হাইব্রিড আছে। বর্তমানের অনুপম কলা আগের চেয়ে কিছুটা বড়। মোটাসোটা। সবুজ কাঁচা কলা পেকেই হলদে পাকা কলা হয়। সবুজ ডাব পোক্ত হয়ে বাদামি রঙে নারিকেলের পরিচিতি পায়। তবে কলা কাঁচা ও পাকা যাই হোক পরিচয় একই-কলা। কলা গাছে কাঁচা কলা থাকলে বলা হচ্ছে ঔষধি গাছ। কাঁচা কলার কাঁদি কেটে রেখে দিলে হয়ে যাচ্ছে পাকা কলা। পাকা কলায় অনেক ধরনের বিস্কুট এবং প্যাকেটজাত অন্যান্য খাদ্য সামগ্রী তৈরি হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার ফি আদায় বন্ধে রিট
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ব্যাংকিংয়ে ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদেশি প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপনের জন্য নতুন নীতিমালা করছে সরকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত স্পেশাল বিসিএসে চিকিৎসক নিয়োগ হবে -স্বাস্থ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে -আইনমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই -বাণিজ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমরা টাহা-পয়সা চাই না, রিলিফ-স্লিপও চাই না’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরিপ্রার্থীদের জন্য জেলা-উপজেলায় হবে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার'
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)