কাঁচামরিচ ৩২০ টাকা, সবজির দামও চড়া
কাঁচা মরিচের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। সপ্তাহ ব্যবধানে কেজিতে ১০০ থেকে ১২০ টাকা বেড়ে প্রকারভেদে ২৮০ থেকে ৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। এছাড়া সপ্তাহরে ব্যবধানে প্রতিটি সবজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। দাম বেড়েছে মাছ ও পেঁয়াজেরও। টানা কয়েকদিনের বৃষ্টির প্রভাবে এসব পণ্যে দাম বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল জুমুয়াবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।
কাচাবাজারগুলো ঘুরে দেখা যায়, বরবটি, করলা, বেগুনসহ বেশ কয়েকটি সবজির দাম ১২০ টাকায় গিয়ে ঠেকেছে। পাশাপাশি সেঞ্চুরি হাঁকিয়ে বসে আছে শসা ও কাঁকরোল। প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ২০০ টাকায়, গাঁজর ১০০ টাকা, গোল বেগুন ১২০ টাকা, পেঁপে ৫০ টাকা, পটলের কেজি ৬০ টাকা, শসা ১০০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, ধন্দুল ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা, বেগুন (লম্বা) ৮০, ঢেঁরস ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, কচুর মুখি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে গত সপ্তাহের চেয়ে ১০ টাকা বেড়ে শতক ছাড়িয়ে পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকায়। এছাড়া দেশি হাইব্রিড জাতের পেঁয়াজের কেজি ৯০ থেকে ১০০ টাকা দর।
টানা অস্থিরতা দেখা গেছে আলুর বাজারেও। এ নিত্যপণ্যটি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা দরে। গত সপ্তাহে আলুর কেজি ছিল ৬০ থেকে ৬৫ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে দাম প্রায় আরও ৫ টাকা বেড়েছে। চড়া দামে থাকা ডিমের বাজারও অপরিবর্তিত রয়েছে। গত সপ্তাহের মতো প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা দরে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।