কর হার বেশি হওয়ায় কর ফাঁকির প্রবণতাও বাড়ছে -সিপিডি
, ১২ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৪ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৪ এপ্রিল, ২০২৩ খ্রি:, ২১ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
আমাদের কর্পোরেট করহার এখনও এশিয়া এমনকি আফগানিস্তানের পর দক্ষিণ এশিয়াও সর্বোচ্চ। কর্পোরেট কর হার বেশি হওয়ায় কর ফাঁকির প্রবণতাও বাড়ছে। এমন মন্তব্য করেছেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ‘কর্পোরেট খাতে কর স্বচ্ছতা জাতীয় বাজেটে এর প্রভাব কী হতে পারে’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন তুলে ধরে তিনি এ মন্তব্য করেন।
২০২১ সালের হিসাব অনুযায়ী বছরে প্রায় ৮৪ হাজার কোটি টাকা কীভাবে ফাঁকি দেওয়া হচ্ছে, তার ব্যাখ্যায় তিনি বলেন, “দেশের জয়েন্ট স্টক কোম্পানিতে ২ লাখ ১৩ হাজার কোম্পানি তালিকাভূক্ত হলেও রিটার্ন দাখিল করে মাত্র ৪৫ হাজার কোম্পানি। আবার দেশে যে পরিমাণ মানুষ কর দিতে পারে তার ৬৮ শতাংশ কর দিচ্ছে না।
“এই বিপুল অপ্রাতিষ্ঠানিক খাত থেকে ২০২১ সালের হিসাব অনুযায়ী সরকার প্রায় ৮৪ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।”
“বেশিরভাগ দেশেই কর্পোরেট কর ১৫ শতাংশ হলেও বাংলাদেশে এখনও শেয়ারবাজারে তালিকাভূক্ত নয়, এমন কোম্পানির কর হার ৪৫ শতাংশ পর্যন্ত রয়েছে। যদিও চলতি অর্থবছরের বাজেটে বাংলাদেশে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির কর হার ২০ শতাংশে নামিয়ে আনা হয়েছে।”
তিনি বলেন, অর্থনীতিবিদদের মধ্যে একটি সাধারণ ধারণা রয়েছে যে যে দেশে যত বেশি অপ্রাতিষ্ঠানিক অর্থনীতি রয়েছে, সেই দেশের কর আদায়ের হার ততই কম।
“কিন্তু ব্রাজিলে এই ধারণা উল্টে গেছে। যেমন দেশটির মোট অর্থনীতির ৩৩ শতাংশ অপ্রাতিষ্ঠানিক, কিন্তু কর জিডিপির হার ৩২ শতাংশ। অন্যদিকে বাংলাদেশের অপ্রাতিষ্ঠানিক অর্থনীতি ৩০ শতাংশ হলেও কর আদায় হয় জিডিপির মাত্র ৯ শতাংশ।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৬ চিনিকল চালুর দাবিতে কর্মসূচির ঘোষণা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইউনূস-নুরজাহানের শাস্তি চেয়ে ঢাকায় আ’লীগের মিছিল
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লোডশেডিংয়ে ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ অফিসে ভাঙচুর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ড. আতিউরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লবণের ট্রাক থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা আটক
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কৌশলে জমি লিখে নিলো ছেলে, ফিরে পেতে ঘুরছেন বৃদ্ধ বাবা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১৬ লাখ টন তেল কিনবে সরকার, সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অপরাধীদের ধরতে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে -র্যাব
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চৌর্যবৃত্তির অভিযোগ নিয়ে ফের তদন্ত কমিটি, ব্যক্তিগত আক্রোশের অভিযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সব উন্নয়ন কর্তৃপক্ষকে অনলাইনে ভবন নকশা অনুমোদনের নির্দেশ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা -প্রধানমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নবম পে-স্কেলে ১১-২০ গ্রেডে ভাতা বাড়ছে পাঁচ গুণ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)