কর-নিবন্ধন খরচ বেশি, বৈদ্যুতিক গাড়ি বিক্রি কম
, ১০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ সাবি’, ১৩৯২ শামসী সন , ১৩ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২৮ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
পরিবেশবান্ধব গাড়ি ব্যবহারে প্রচেষ্টা সত্তে¦ও, কর ও নিবন্ধন খরচ বেশি হওয়াসহ অন্যান্য কারণে দেশে বৈদ্যুতিক গাড়ি (ইভি) বিক্রি এখনো বাড়েনি।
আমদানিকারকরা জানিয়েছেন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ১৫০ কিলোওয়াটের বৈদ্যুতিক গাড়ির নিবন্ধন মিতসুবিশি পাজেরো বা টয়োটা ল্যান্ড ক্রুজারের মতো বিলাসবহুল তেলের গাড়ির সমান।
যাদের একটি গাড়ি আছে, তাদেরকেও বৈদ্যুতিক গাড়ির জন্য বার্ষিক এক লাখ টাকা সারচার্জ দিতে হচ্ছে।
এসব কারণে প্রত্যাশার তুলনায় কম সংখ্যক বৈদ্যুতিক গাড়ি বিক্রি হচ্ছে। কারণ কিলোওয়াট বিদ্যুতের ওপর ভিত্তি করে নিবন্ধন খরচ ধরায় গাড়ির দাম বেড়েছে।
জার্মানির বিলাসবহুল গাড়ি নির্মাতা অডির এ দেশে একমাত্র পরিবেশক অডি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সাদ খান বলেন, বৈদ্যুতিক গাড়ি অত্যন্ত সাশ্রয়ী ও পরিবেশবান্ধব হলেও বিআরটিএ নিবন্ধন খরচ সংক্রান্ত অবাস্তব সিদ্ধান্তের কারণে বৈদ্যুতিক গাড়ির বিক্রি কমেছে।
২০২২ সালের সেপ্টেম্বরে বিআরটিএ বৈদ্যুতিক গাড়ির নিবন্ধন নীতিমালা চালু করে।
বৈদ্যুতিক গাড়ির ডিলাররা জানান, ডলার সংকটের কারণে ২০২২ সালের জুলাইয়ে গাড়ি আমদানিতে এলসি মার্জিন ১০-২০ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশ করা হয়েছে।
এখন রিজার্ভ স্থিতিশীল হওয়ায় আমদানি বাড়াতে বৈদ্যুতিক গাড়ির ওপর থেকে এলসি মার্জিন বিধিনিষেধ তুলে নেওয়ার সুপারিশ করেছে তারা।
দেশে মার্সিডিজ-বেঞ্জ বৈদ্যুতিক গাড়ির পরিবেশক র্যানকন মোটরসের হেড অব মার্কেটিং চৌধুরী মোহাম্মদ নাবিল হাসান বলেন, বৈদ্যুতিক গাড়ির নিবন্ধন খরচ কমপক্ষে তিন থেকে চার লাখ টাকা। এককালীন অগ্রিম আয়কর কমপক্ষে দেড় লাখ টাকা। এটি ক্রেতাদের ওপর বিশাল বোঝা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পাচ্ছে বাংলাদেশ
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্রুত জনসংখ্যা হারাচ্ছে যুক্তরাষ্ট্রের যে ১০ শহর
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা তাপপ্রবাহে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন, গরমে গলছে সড়কের পিচ
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ভ্যানিটি ব্যাগে করে পদত্যাগপত্র নিয়ে গেছেন শেখ হাসিনা’!
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে ভাইয়ের হাতে ভাই খুন, ছোট ভাই গ্রেফতার
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান থাকছেন খুরশীদ, বাংলাদেশ ব্যাংকের সাফ কথা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদত্যাগ করলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মৃত্যুবরণ করেছেন
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬ দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুগের মওদূদী সাদিক কায়েম, মন্তব্য পাটওয়ারীর
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্য হয়েই সরকার তেলের দাম বাড়িয়েছে -জ্বালানি প্রতিমন্ত্রী
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুপ্ত-চাঁদাবাজরা জামাতে আশ্রয় নিয়েছে -রিজভী
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)