কম আয়ের মানুষের কাছে মূল্যস্ফীতি মানেই প্রতিদিনের লড়াই
, ২৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৮ সাবি’, ১৩৯২ শামসী সন , ২৬ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ১০ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
মূল্যস্ফীতির প্রভাব দেখা যায় সকালে নাস্তার টেবিলে। এক সময় যেসব পরোটা পুরু ছিল তা সময়ের পরিক্রমায় পাতলা হয়ে গেছে। সাধ-সাধ্যের এই ফারাক প্রতিদিনই স্পষ্ট হচ্ছে।
গত বছর তিন পরোটা ও এক প্লেট সবজির দাম ছিল ৩৯ টাকা। এখন খরচ হয় ৫০ টাকা। এই কারণে ক্রমবর্ধমান দামে সবচেয়ে ক্ষতিতে পড়েছেন দিনমজুর, প্রান্তিক কৃষক ও পরিবহন শ্রমিকসহ অল্প আয়ের মানুষেরা।
রাজধানীর মিরপুরের দুয়ারিপাড়া এলাকার ৪৫ বছর বয়সী রিকশাচালক মোফাজ্জল হোসেনের কাছে গত বছরও সকালের নাস্তা মানে ছিল ভাত ও সবজি। মাঝেমধ্যে এক টুকরো মাছ। এখন এক কাপ চা আর বিস্কুট।
প্রতিদিন তার আয় ৫০০ থেকে ৬০০ টাকা থেকে কমে হয়েছে ৩৫০ থেকে ৪০০ টাকা। তার ছয় সদস্যের পরিবারকে চাহিদা অনুযায়ী খাওয়ানোই এখন চরম কষ্টের। নিজের হাতের দিকে তাকিয়ে শান্ত গলায় তিনি বললেন, 'শেষ কবে গোশত খাইছি মনে নাই।'
মোফাজ্জলের দুর্দশা ঢাকা ও এর বাইরের মানুষের আরও দুর্দশার প্রতীক। কারওয়ান বাজারে ৩৮ বছর বয়সী দিনমজুর সাত্তার মিয়া এখন মাঝেমধ্যে খালি পেটে দিন শুরু করেন। তিনি এক সময় দৈনিক ৬০০ টাকা আয় করলেও এখন ৪০০ টাকা আয় করতে হিমশিম খাচ্ছেন। নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় তিনি মাঝেমধ্যে সকালের নাস্তা এড়িয়ে চলতে বাধ্য হচ্ছেন।
দিনাজপুরের মাইক্রোবাস চালক সামিউল ইসলামের মাসিক আয় ১৫ হাজার টাকা। খাবারের দাম ক্রমাগত বেড়ে যাওয়ায় তার পরিবারের জীবনযাত্রার হিসাব বদলে গিয়েছে। তারা খাবার ও প্রয়োজনীয় জিনিস কমাতে বাধ্য হচ্ছেন।
কুষ্টিয়ায় একই কথা বলেছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালক বাবুল কুমার আচার্য। তার পরিবার এখন ভাত, সবজি ও ডাল খেয়ে বেঁচে আছেন। গোশত দূরের অতীত।
কুষ্টিয়ার শিমুলিয়া গ্রামের ওয়েল্ডিং মিস্ত্রি মেহেদী হাসান প্রতিদিনের প্রয়োজন মেটাতে ঘন ঘন ঋণ নিতেও হিমশিম খাচ্ছেন। তার ভাষ্য, এখন ছোটখাটো প্রয়োজনেও আত্মীয়-স্বজনের কাছে হাত পাততে হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় এখনো ঝুঁকি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ধুঁকছে কৃষি ও খামার খাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংক খাতে গত বছর ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা লোকসান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে ইরান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এই ছোট ছোট মর্টার শেল দিয়েই দখলদারদের টুকরো টুকরো করে দিয়েছেন যোদ্ধারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পানির পর এবার পয়োনিষ্কাশন লাইন, কাটতে হবে ঢাকার ৫০০ কি.মি. রাস্তা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












