কমছে জিনিসপত্রের দাম! বিপাকে পড়বে চীন?
, ০৪ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ ছালিছ, ১৩৯১ শামসী সন , ২১ আগস্ট, ২০২৩ খ্রি:, ০৬ ভাদ্র শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মুদ্রাস্ফীতির কবলে পড়ে সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার কী হাল হয়েছিল তা দেখেছিল বিশ্ব। করুণ অবস্থা পাকিস্তানেরও। কিন্তু এরই উল্টো ছবি চীনে। সেদেশে সমস্যা হয়ে দেখা গিয়েছে মুদ্রাহ্রাস! অর্থাৎ টাকার মূল্য প্রয়োজনের চেয়ে বেড়েছে। যার ফলে কমে যাচ্ছে জিনিসপত্রের দাম!
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন। এমন পরিস্থিতিতে তাই আশঙ্কার ‘সিঁদুরে মেঘ’ বিশ্ব অর্থনীতিতেও। কেননা বেইজিংয়ের এ সংকটের ছায়ার কবলে পড়তে পারে অন্যান্য দেশগুলিও। ঠিক কী এই সংকট? আপাত ভাবে মনে হতেই পারে, জিনিসপত্রের দাম কমলে সাধারণ নাগরিকদের নিশ্চিত ভাবেই সুবিধা পাওয়ার কথা। কিন্তু বিষয়টা আসলে অন্য। কেননা মুদ্রাস্ফীতির ফলে খুচরো পণ্যের দাম কমেছে। চীনা নাগরিকদের মধ্যে কমছে কেনার প্রবণতা। আসলে প্রয়োজনের চেয়েও বেশি হয়েছে উৎপাদন। মানুষও সঞ্চয়ের দিকে বেশি ঝুঁকছেন। এমনই সংকটের কবলে পড়ে হাঁসফাঁস অবস্থা জিনপিং প্রশাসনের।
এমনিতে করোনার প্রকোপে চীনের অর্থনীতি বিরাট বিপদের মুখে পড়েছিল। কিন্তু গত ডিসেম্বরেই ‘জিরো কোভিড’ নীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় জিনপিং। সেই সময় চীনা বিশেষজ্ঞরা ‘কেশর ফুলিয়ে’ বলতে শুরু করে এবার ফের গর্জন করে উঠবে সেদেশের অর্থনীতি। এবং তার আঁচ টের পাবে বিশ্ব অর্থনীতিও। কিন্তু ঘটল তার ঠিক বিপরীত।
বিশেষজ্ঞরা মেনে নিচ্ছে, চীনের অর্থনৈতিক পদস্খলনের প্রভাব ভালমতোই অনুভূত হচ্ছে। স্বাভাবিক ভাবেই এমন কথায় ফুঁসে উঠে চীনের প্রশাসন তাদের হুঁশিয়ারি দিয়ে বলেছে, দেশের অর্থনীতি নিয়ে কোনও রকম ‘নেগেটিভ’ কথা বলা যাবে না। কিন্তু যতই তারা বারণ করুক, পরিসংখ্যান সেদিকেই ইঙ্গিত করছে। সরকারি হিসেবই বলছে, জুলাইয়ে রপ্তানি কমেছে ১৪ শতাংশেরও বেশি। কমেছে আমদানিও। ক্রমেই ‘কচ্ছপের গতি’প্রাপ্ত হয়েছে চীনা অর্থনীতি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)