কবরস্থান হতে কঙ্কাল চুরির প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার
, ১৩ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০১ রবি’ ১৩৯১ শামসী সন , ৩০ আগস্ট, ২০২৩ খ্রি:, ১৬ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
দিনাজপুর সংবাদদাতা:
তৃতীয় দফায় কঙ্কাল চুরির ঘটনার পর আবারও দিনাজপুরের বীরগঞ্জে কবরস্থান হতে কঙ্কাল চুরির প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে বীরগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার ২৮ আগষ্ট দুপুরে এ বিষয়ে বীরগঞ্জ থানায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বীরগঞ্জসার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ সুমন।
সাংবাদিকদের তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের আটক ৫ জন চৌধুরীহাট বালাপুকুর কেন্দ্রীয় কবরস্থান, তুলশীপুর কেন্দ্রীয় কবরস্থানসহ দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার বিভিন্ন কবরস্থান হতে মৃত ব্যক্তির কঙ্কাল-হাড়গোড় চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা কঙ্কাল চুরি চক্রের সক্রিয় সদস্য এবং তারা পুরাতন কবরগুলি টার্গেট করে ২-৩টি গ্রুপে বিভক্ত হয়ে কঙ্কাল চুরি করে থাকে। চুরি করা কঙ্কালগুলো রংপুরসহ ঢাকার বিভিন্ন স্থানে ৬ হাজার ৫’শত হতে ৭ হাজার ৫’শত টাকায় বিক্রয় করে। আটক আসামীদের নিকট হতে কঙ্কাল চুরির কাজে ব্যবহৃত মালামাল ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, রবিবার গভীর রাতে বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের চৌধুরীহাট বালাপুকুর কেন্দ্রিয় কবরস্থানে কঙ্কাল চুরির প্রস্তুতিকালে তাদেরকে ধরে ফেলে এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এর আগে এই কবরস্থান হতে একবার এবং পাশ্ববর্তী তুলশীপুর কেন্দ্রীয় কবরস্থান হতে দুইবার কঙ্কাল চুরির ঘটনা ঘটে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)