কনকনে ঠাণ্ডায় কাঁপছে উত্তরের জনপদ, দুর্ভোগে কর্মজীবীরা
হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় উত্তরাঞ্চলে শীত আসে একটু আগে-ভাগেই। ডিসেম্বরের শুরু থেকে এই জনপদে ঘন কুয়াশা আর হিম বাতাসের কারণে শীত জেঁকে বসে।
এবারে একটু দেরিতে হলেও উত্তরবঙ্গে শীত পড়তে শুরু করেছে। ডিসেম্বরেও শৈত্যপ্রবাহ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। শৈত্যপ্রবাহ শুরু হলে তাপমাত্রা এক অঙ্কে নামতে পারে বলে ধারণা আবহাওয়া অফিসের।
উত্তরের বিভাগীয় শহর রংপুরে পুরোদস্তুর শীতের আমেজ মিলছে। শুধু ভোরবেলা নয়, সন্ধ্যা ও রাতেও শীতের মাত্রা টের পাওয়া যাচ্ছে। অনেক বেলা করেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলছে সড়কে।
প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় ভাসমান ও ছিন্নমূল মানুষ শীত নিয়ে ভাবনায় পড়েছেন এখনই। আর নিম্নবিত্ত মানুষগুলো শীত নিবারণের জন্য কম দামে শীতবস্ত্র কিনতে ভিড় করছেন শহরের ফুটপাতের দোকানগুলোতে। তীব্র শীতের কারণে ঠা-াজনিত রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন বয়স্ক ও শিশুরা।
রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রংপুরে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা ওঠা-নামা করতে পারে।
সরেজমিনে নগরীর বিভিন্ন স্থানে দেখা গেছে, ভোর থেকে তীব্র কুয়াশায় ঢাকা পড়া নগরিতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। জীবিকার তাগিদে রাস্তায় রিকশা-অটোরিকশা চালালেও শীত ও কুয়াশায় যাত্রী পাচ্ছেন না তারা।
তীব্র শীত ও কুয়াশায় নগরীর পার্কের মোড়ে যাত্রীর জন্য অপেক্ষা করছেন অটোরিকশা চালক মফিজুল ইসলাম। তিনি জানান, গতবছরের তুলনায় এবছর শীতের তীব্রতা কম থাকলেও কুয়াশা বেশি।
কুড়িগ্রামগামী বাসচালক নাহিদ ইসলাম বলেন, সকাল থেকে ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলতে বাধ্য হচ্ছি। শীতের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
এদিকে তীব্র শীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে বয়স্ক এবং শিশুরা ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হচ্ছেন বেশি।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী বলেন, শীতের সময়ে শিশু এবং বয়স্ক ব্যক্তিরা শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়। উত্তরাঞ্চলে এবার বেশি শীত পড়ায় প্রতিদিনই শিশু ও মেডিসিন ওয়ার্ডে ভর্তি হচ্ছেন রোগীরা। চিকিৎসা শেষে চলেও যাচ্ছেন।
এদিকে তীব্র শীতে ছিন্নমূল মানুষেরা পড়েছেন বিপাকে।
রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, ৪৫ হাজার কম্বল রংপুর নগরীসহ জেলার আট উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে পৌঁছে গেছে। শিগগিরই কম্বল বিতরণ শুরু হবে। এছাড়া আরও ২৫ হাজার পিস কম্বলের চাহিদা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।