দখলদার সন্ত্রাসী ইসরায়েলর কাপুরুষতা:
কঠিন প্রতিরোধের মুখে দখলদার সন্ত্রাসী ইসরাইলি বাহিনী : নেতানিয়াহুর স্বীকার
লেবানন সীমান্তবর্তী শহর ছেড়ে ইহুদিবাদীদের পলায়নের হিড়িক
, ২৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ সাদিস ১৩৯১ শামসী সন , ১১ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২৬ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
গাজায় দখলদার সন্ত্রাসী ইসরাইলি সামরিক বাহিনী কঠিন প্রতিরোধের সম্মুখিন হয়েছে বলে স্বীকার করেছে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
সে জানিয়েছে, তার প্রাথমিক প্রত্যাশা অনুযায়ী গাজার অভ্যন্তরে সামরিক অভিযান অগ্রসর হয়নি।
মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের দেয়া এক সাক্ষাৎকারে ইসরাইলি নেতা বলেছে, এটি আমার আশার চেয়ে একটু বেশি সময় নিচ্ছে।
২ মেরকাভা ট্যাংক ধ্বংস:
গাজা-ভিত্তিক ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোর প্রতি সংহতি জানিয়ে দখলদার সন্ত্রাসী ইসরাইলের উত্তরাঞ্চলে বেশ কয়েকটি সামরিক অবস্থানে হামলা চালিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
দখলদার বাহিনী গত ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকায় পাশবিক বিমান হামলা শুরু করার পর ৮ অক্টোবর থেকেই উত্তর ইসরাইলের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা শুরু করে হিজবুল্লাহ।
গতকাল (বৃহস্পতিবার) হিজবুল্লাহ আলাদা আলাদা বিবৃতিতে এসব হামলার কথা জানায়। ইসরাইলের ‘মেটুল্লা’ সামরিক ঘাঁটিতে মোতায়েন দু’টি মেরকাভা ট্যাংকের ওপর গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথম হামলাটি চালানো হয়। হামলায় ট্যাংক পরিচালনাকারী ইসরাইলি সেনারা হতাহত হয়েছে।
অধিকৃত লেবাননের তারবিখা শহরে ইসরাইলের একটি পদাতিক বাহিনীর ওপর দ্বিতীয় হামলাটি চালানো হয়। এ হামলায়ও একাধিক ইসরাইলি সেনা হতাহত হয়েছে। উত্তর ইসরাইলের আরো কয়েকটি অবস্থানে বৃহস্পতিবার হামলা চালায় লেবাননের হিজবুল্লাহ।
লেবানন সীমান্তবর্তী শহর ছেড়ে ইহুদিবাদীদের পলায়নের হিড়িক:
লেবানন সীমান্তবর্তী শহর ও ইহুদিবাদী বসতির বাসিন্দারা নজিরবিহীনভাবে দক্ষিণাঞ্চলের দিকে পালিয়ে যাচ্ছে। ইহুদিবাদী গণমাধ্যম ওই খবর দিয়েছে।
ইহুদিবাদী মিডিয়ার বরাত দিয়ে আল-মায়াদিন নেটওয়ার্ক জানিয়েছে, আল-জালিল-আল-আলা অঞ্চল থেকে ইসরাইলি সেনাবাহিনীর সদর দফতর পর্যন্ত সমস্ত শহর ও উপ-শহর প্রতিরোধ বাহিনীর হামলার আশঙ্কায় খালি হয়ে গেছে। এখন পর্যন্ত এত বিশাল পরিমাণের মাইগ্রেশনের কোনো ইতিহাস নেই বলে আল-মায়াদিন জানিয়েছে।
মিডিয়ার ভাষ্য অনুযায়ী ইসরাইলি অবস্থানে লেবাননের প্রতিরোধ বাহিনীর হামলার শুরু থেকেই লেবানন সীমান্তের দখলদার বাসিন্দারা বাসা-বাড়ি ছেড়ে পালাতে শুরু করে দিয়েছিল। কিন্তু আল-জালিল এলাকার সব শহর খালি করে এভাবে পলায়নের ঘটনা নজিরবিহীন। গাজায় ইসরাইলি বর্বর হামলার জবাবে লেবাননের হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ভীত সন্ত্রস্ত হয়ে এ পর্যন্ত ২৮ হাজারের মতো ইহুদিবাদী বসতি ছেড়ে পালিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












