কঙ্গোয় কারাগার থেকে পালানোর চেষ্টায় ১২৯ বন্দি নিহত
, ০১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ রবি , ১৩৯২ শামসী সন , ০৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ২১ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় কারাগার থেকে বন্দিরা পালিয়ে যাওয়ার চেষ্টার ঘটনায় অন্তত ১২৯ জন নিহত হয়েছে। গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাকমিন এ তথ্য জানিয়েছে।
রাজধানী কিনশাসায় অবস্থিত মাকালা কারাগারটি কঙ্গোর বৃহত্তম বন্দিশালা হিসেবে পরিচিত। গত সোমবার সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কয়েদিরা। এসময় নিরাপত্তা বাহিনীর গুলিতে অনেকে হতাহত হয়।
জ্যাকমেন এক বার্তায় বলেছে, প্রাথমিক হিসাবে ১২৯ জন মারা গেছে, যাদের মধ্যে ২৪ জনকে সতর্ক করার পরে গুলি করা হয়েছিল। এছাড়া আহত হয়েছে আরও ৫৯ জন।
কঙ্গোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল, এই ঘটনার সময় কয়েকজন পদপিষ্ট বা শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। সম্ভ্রমহরণের শিকার হয়েছে বেশ কয়েকজন নারী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, স্থানীয় সময় রাত ২টার দিকে কারাগারে গোলাগুলি শুরু হয় এবং তা কয়েক ঘণ্টা স্থায়ী হয়েছিল।
দাদ্দি সোসো নামে স্থানীয় এক বাসিন্দা জানান, ভোরের দিকে সে নিরাপত্তা বাহিনীর গাড়িতে করে মরদেহগুলো নিয়ে যেতে দেখেছিলো।
এদিন কতজন বন্দি পালিয়ে গেছে বা পালানোর চেষ্টা করেছিল তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)