কক্সবাজারে বাড়ছে মানবপাচার, টার্গেট ‘রোহিঙ্গারা’
, ১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ সাবি’, ১৩৯২ শামসী সন , ১৮ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ০৩ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
উখিয়া-টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্প ও দেশের বিভিন্ন প্রান্তের দরিদ্র জনগোষ্ঠীকে স্বল্প খরচে বিনা ভিসায় মালয়েশিয়া বা অন্য দেশে যাওয়ার প্রলোভনে সমুদ্র উপকূলে জড়ো করা হচ্ছে। চক্রের ফাঁদে পড়ে ট্রলারে ওঠা মালয়েশিয়া যেতে ইচ্ছুকদের সাগরে উদ্ভ্রান্তের মতো ঘুরিয়ে সমুদ্রের টেকনাফ-কক্সবাজারের কোনো উপকূলে নামিয়ে পালাচ্ছে পাচারকারীরা।
কোনো ট্রলার বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মিয়ানমার বা থাইল্যান্ড পৌঁছাতে পারলে সেখানকার পাচার চক্রের হাতে তুলে দেওয়া হচ্ছে বাংলাদেশ উপকূল থেকে তুলে নেওয়া রোহিঙ্গা কিংবা বাংলাদেশিদের। সেখানে আটকে তাদের মাধ্যমে পরিবারের কাছ থেকে আদায় করা হচ্ছে মুক্তিপণের লাখ লাখ টাকা। এভাবে নিঃস্ব হচ্ছে হতদরিদ্র পরিবারগুলো।
গত দুই মাসে পাচারের শিকার অন্তত দুইশ জনকে উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর টেকনাফ-উখিয়ায় কর্মরত সদস্যরা। সবশেষ শনিবার (১৪ ডিসেম্বর) রাতে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরীর এক বসতবাড়ি থেকে মালয়েশিয়া যেতে জড়ো করা ৩০ রোহিঙ্গাকে উদ্ধার করে পুলিশ। এদের মধ্যে ১৫ জন পুুরুষ, তিনজন নারী, সাতজন ছেলে শিশু আর পাঁচজন মেয়ে শিশু ছিল। তাদের মালয়েশিয়ায় নিয়ে যেতে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।
উখিয়া-টেকনাফ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রাসেল বলেন, উখিয়া, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, সদরের কিছু অংশ ‘মানবপাচারের উর্বর ভূমি’ বলা যায়। কক্সবাজারে মৌসুমভিত্তিক অপরাধী রয়েছে। বৃষ্টিতে অপহরণ কম হয়। এসময় পাহাড়ে অবস্থান কষ্টসাধ্য আর শুষ্ক মৌসুমে যেখানে-সেখানে অবস্থান করা যায় বলে অপহরণ করে পাহাড়ে নিয়ে যাওয়া হয়। এসময়টাতে সাগরও তুলনামূলক শান্ত থাকে বলে নৌপথে পাচার বাড়ে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












