ওএমএস’র ট্রাকসেলে ক্রেতার লাইন আরও দীর্ঘ হচ্ছে
, ১৯ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৩ তাসি, ১৩৯০ শামসী সন , ১১ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৮ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ওএমএস (ওপেন মার্কেট সেল বা খোলাবাজারে খাদ্যপণ্য বিক্রি) এর ট্রাকের সমানে লাইন আরও দীর্ঘ হয়েছে। নিম্ন আয়ের মানুষের জন্য সরকার এই ব্যবস্থা চালু করলেও মধ্যম আয়ের অনেকে এই লাইনে দাঁড়াচ্ছেন। লাইন দীর্ঘ হওয়ায় অভিযোগ উঠেছে, সঠিকভাবে মিলছে না ওএমএস'র পণ্য। গায়ের জোরে ঠেলাঠেলি আর সুবিধাভোগীদের কারণে রেশন প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন বয়স্ক ও প্রকৃতরা। সমাধানে সিরিয়াল নম্বর দেওয়ার দাবি তুলেছেন ভুক্তভোগীরা।
রাজধানীর বেশ কয়েকটি স্থানে ওএমএস ট্রাকসেল পয়েন্ট ঘুরে দেখা যায়, রেশনের জন্য চলছে হুড়োহুড়ি। লাইন না মেনেই ট্রাকের সামনে গিয়ে জমানো হচ্ছে ভিড়। ফলে সুষ্ঠুভাবে লাইনে দাঁড়ানো বয়স্ক ক্রেতারা বারবার পিছিয়েও পড়ছেন। কেউ এই বিশৃঙ্খলার বাধা দিতে গেলে ঘটনা জড়াচ্ছে হাতাহাতিতে। অথচ অধিকাংশ ট্রাকের আশপাশে নেই তদারকি দায়িত্বে থাকা খাদ্য পরিদর্শক।
ট্রাকের ওপরে থাকা ডিলারদের মাথাব্যাথা নেই নিচে দাঁড়ানো ভোক্তাদের এসব ঝামেলা নিয়ে। ট্রাকে থাকা পণ্য বিক্রি শেষ করে ফিরতে পারলেই বাঁচেন তারা।
কয়েকজন ক্রেতা বলেন, ধাক্কাধাক্কির অন্যতম কারণ পণ্যের অসমতা। প্রত্যেক ট্রাকেই ২০০০ কেজি চাল থাকে। তবে আটা থাকে ১০০০ কেজি। ফলে আগে আগে পণ্য না পেলে পরে কেবল চাল নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। এই চিন্তা থাকে অনেকেই সিরিয়াল ভেঙে আগে আগে পণ্য নেওয়ার জন্য বিশৃঙ্খলার সৃষ্টি করে।
এবিষয়ে মিরপুর ১২ ধ-ব্লক পানির পাম্প পয়েন্টের ট্রাক সেলের তদারকির দ্বায়িত্বে থাকা উপ খাদ্য পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, ‘ক্রেতাদের মধ্যে শৃঙ্খলা ফেরাতে গিয়ে আমিও বেশ কয়েকবার বিব্রতকর অবস্থায় পড়েছি। তারা মাঝে মাঝে এতটাই ক্ষিপ্ত থাকে যে নিজেরা ঠেলাঠেলি করতে গিয়ে আমাকে পর্যন্ত মাটিতে ফেলে দিয়ে আহত করেছে। তবুও তাদের মাঝে শৃঙ্খলা আনতে পারি নাই। আর আমার দ্বায়িত্ব কেবল ঠিক মাপ মতো পণ্য বিক্রি হচ্ছে কিনা, দাম বেশি রাখছে কিনা এসব দেখভাল করা।’
ওএমএস'র ট্রাক সেলে শৃঙ্খলা আনতে কোনও কোনও ক্রেতা দাবি করছেন তোদের সিরিয়াল নম্বর দেওয়ার জন্য। এই বিষয়ে আবদুল আজিজ নামে এক ভোক্তা বলেন, ‘ট্রাকে যে পরিমাণ চাল-আটা থাকে তাতে প্রত্যেকটি ৫ কেজি করে ৪০০ জনকে দেওয়া সম্ভব। ২০০টা করে সিরিয়াল টোকেন দিয়ে ওই সিরিয়াল মতো ডেকে দিলেই এত ঝামেলা হয় না। তখন চাইলেও কেউ সিরিয়াল ভেঙে সামনে গিয়ে পণ্য নিতে পারবে না।’
তিনি বলেন, 'এতে হয়তো তাদের একটু সময় লাগবে। কিন্তু উভয় পক্ষের জন্য সহজ হবে বিষয়টা। বিকাল ৪টা পর্যন্ত বিক্রির কথা থাকলেও তারা তাড়াহুড়া করে ২টার মধ্যেই চলে যায়। এতে কে কী কীভাবে পেলো সেটা নিয়ে তাদের কিছু আসে যায় না।'
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












