ওএমএসের চাল নিতে গিয়ে জ্ঞান হারালেন বৃদ্ধ
, ১০ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৩ মার্চ, ২০২৩ খ্রি:, ১৭ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সরকারিভাবে খোলা বাজারে চাল ও আটা বিক্রির (ওএমএস) ট্রাকের লাইনে দাঁড়িয়ে হঠাৎ জ্ঞান হারালেন গোলাম মোস্তফা খান নামের এক বৃদ্ধ। পরে তাকে রিকশায় করে বাসায় নিয়ে যান যেখানে উপস্থিত থাকা দুজন ব্যক্তি।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ঘটনাটি ঘটে মিরপুর ১২ নম্বর সেকশনে সিটি ক্লাব মাঠসংলগ্ন সড়কে।
জানা গেছে, সকাল ৯টার দিকে ওএমএস ট্রাকের লাইনে দাঁড়ান গোলাম মোস্তফা খান। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। পরে লাইনে দাঁড়িয়ে থাকা লোকজন তাকে ধরাধরি করে রাস্তার পাশে শুইয়ে দেন। এ সময় তার মাথায় পানি দেওয়ার পাশাপাশি গোলাম মোস্তফার মোবাইল ফোন দিয়ে তার পরিবারকে জানান লোকজন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এও কল করা হয়। প্রায় আধা ঘণ্টা পর জ্ঞান ফিরে গোলাম মোস্তফার।
তখন সেখানে উপস্থিত লোকজনের মধ্যে দুইজন এগিয়ে এসে গোলাম মোস্তফাকে রিকশায় করে তার মিরপুর ১২-এর সি ব্লকের ২ নম্বর সড়কের বাসায় পৌঁছে দেন।
গোলাম মোস্তফা ওই বাসায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন। তার সহকর্মী লাল মিয়া জানান, তারা দুই শিফটে বাসাটিতে নিরাপত্তাকর্মীর কাজ করেন। গোলাম মোস্তফার স্ত্রী একটি পোশাক কারখানায় কাজ করেন। আর তাদের ছেলে একটি ছোটখাটো কাজ করে স্ত্রীকে নিয়ে পাশের একটি ছোট বাসায় ভাড়া থাকেন।
লাল মিয়া আরও জানান, দুই দিন ধরে ডায়রিয়া হচ্ছে গোলাম মোস্তফার। সুলভ মূল্যে চাল নিতে সকালে অসুস্থ শরীর নিয়েই ওএমএসের ট্রাকের লাইনে গিয়ে দাঁড়ান মোস্তফা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)