এ মাসের শেষ সপ্তাহে উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা
, ০৬ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ ছালিছ, ১৩৯১ শামসী সন , ২৩ আগস্ট, ২০২৩ খ্রি:, ০৮ ভাদ্র শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামী ১৫ দিনের বর্ধিত পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে।
উত্তরবঙ্গের ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি আগামী কয়েকদিনের মধ্যে বেড়ে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
এ বছর উত্তরবঙ্গের নদীগুলোতে বিভিন্ন সময় পানি বাড়লেও ব্রহ্মপুত্র, তিস্তা, যমুনার অববাহিকায় অবস্থিত বেশ কিছু জেলায় নদীর পানি এখন পর্যন্ত বিপৎসীমা অতিক্রম করেনি। ফলে অন্যান্য বছরের মতো বন্যা হয়নি কুড়িগ্রাম, লালমনিরহাট, বগুড়া, গাইবান্ধা, সিরাজগঞ্জসহ উত্তরবঙ্গের বন্যাপ্রবণ জেলাগুলোতে। কিন্তু পূর্বাভাসে বলা হচ্ছে, চলতি মাসের শেষ সপ্তাহে ব্রহ্মপুত্র ও যমুনার অববাহিকায় স্বল্পমেয়াদী বন্যা হতে পারে।
সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামী ১৫ দিনের বর্ধিত পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ২২-২৩ আগস্ট থেকে কুড়িগ্রামের উলিপুর ও চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়ে আগামী ২৫-২৬ তারিখ বিপৎসীমায় পৌঁছাতে পারে। ফলে উলিপুর এবং চিলমারী উপজেলার সাহেবের আগলা, বেগমগঞ্জ এবং নয়ারহাট ইউনিয়নসহ নদী তীরবর্তী নিম্নাঞ্চল এবং চরাঞ্চলগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা আছে।
গাইবান্ধার ফুলছড়ি এবং সাঘাটায় যমুনা নদীর পানি বেড়ে বিপৎসীমায় পৌঁছাতে পারে আগামী ২৬-২৭ আগস্টে। সেখানে হলদিয়া, সাঘাটা, ভরতখালী ইউনিয়নসহ নদী তীরবর্তী নিম্নাঞ্চল এবং চরাঞ্চল প্লাবিত হতে পারে।
একইভাবে ২৬-২৭ আগস্টের মধ্যে যমুনা নদীর পানি জামালপুরে দেওয়ানগঞ্জ, ইসলামপুর সরিষাবাড়ী ও মাদারগঞ্জে বিপৎসীমায় পৌঁছাতে পারে যার ফলে কুলকান্দি, চিনাডুলি, সাপধরি ইউনিয়নসহ নিম্নাঞ্চল এবং চরাঞ্চল প্লাবিত হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বিতর্কিত বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেয়ার প্রস্তাব স্পিকারের
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দশ বছর যুদ্ধ করার প্রস্তুতি রয়েছে ইরানের
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢামেক হাসপাতাল থেকে অর্ধশত দালাল আটক
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা অপরাধে জড়ালে ব্যবস্থা -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে শুল্ক ছাড় ও ওয়ান স্টপ সার্ভিসের দাবি
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মৌজা রেটে দিতে হবে সম্পদ কর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিলেট অঞ্চলে পতিত জমিতে সবুজ বিপ্লব
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সড়ক উন্নয়নে বড় সমস্যা ভূমি অধিগ্রহণ -মন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি মাসে একদিন ডিএসসিসিতে ‘ক্লিনিং ডে’ ঘোষণা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেয়া হবে -কৃষিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)