এ দেশের শিক্ষাকে ধ্বংস করা হয়েছে -মঈন খান
, ৪ঠা শাবান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৭ তাসি, ১৩৯০ শামসী সন , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১১ই ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, প্রতিটি দেশের একটি নিজস্ব স্বকীয়তা, চিন্তাধারা, মানসিকতা, ধর্ম, মানবিক আচরণ, কৃষ্টি-সংস্কৃতি থাকে। যদি তার পরিপন্থী কিছু সে দেশের মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা কোনো দিন ভালো হয় না। আমরা শুনেছি সরকারের এক মন্ত্রী নিজেই বর্তমান পাঠ্যক্রমের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এ দেশের শিক্ষাকে ধ্বংস করা হয়েছে। শিক্ষার উদ্দেশ্য মানুষকে সভ্য করা। কিন্তু যে শিক্ষা মনকে শৃঙ্খলাবদ্ধ করে দেয়, সেটা সুশিক্ষা না। আজকে বর্তমান সরকার যে পাঠ্যক্রম চালু করেছে সেখানে শিশুর মনকে শৃঙ্খলাবদ্ধ করার চেষ্টা করা হয়েছে। এভাবে কোনো সভ্য জাতি গড়ে উঠতে পারে না।
গতকাল জুমুয়াবার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা: সংকট ও উত্তরণের উপায় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ আলোচনা সভার আয়োজন করে নাগরিক ফোরাম।
সভায় ড. আবদুল মঈন খান বলেন, শিক্ষা বিষয়টি আসলে কি? এর ব্যাখ্যা অনেকে অনেকভাবে দিয়েছেন। আমি মনে করি হাজার বছর আগে আদিম সমাজে মানুষ যেভাবে বাস করত আর আজকে যেভাবে বাস করে এ দুইয়ের মধ্যে যে ব্যবধান তাই শিক্ষা।
যুক্তরাজ্য কীভাবে বিশ্বের শক্তিশালী দেশ হয়েছে প্রশ্ন করে তিনি বলেন, আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হয়েছে কারণ, বিশ্বের সবচেয়ে নামি-দামি ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় তাদের ৫০-৭৫টি বিশ্ববিদ্যালয় আছে। কিন্তু সে তালিকার এক হাজারের মধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয় নেই। শিক্ষা ব্যবস্থায় যদি আমরা পিছিয়ে পড়ি অথবা শিক্ষার নামে অশিক্ষা কুশিক্ষা অনুসরণ করি তাহলে বাংলাদেশের পরিণতি কি হবে? তাহলে সরকার কি দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য অশিক্ষা-কুশিক্ষা দিচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)