এস আলমের আলাদিনের চেরাগ
এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম সিঙ্গাপুরে কমপক্ষে এক বিলিয়ন মার্কিন ডলারের ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছে। যদিও বিদেশে বিনিয়োগ বা অর্থ স্থানান্তরে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে এ সংক্রান্ত কোনো অনুমতি নেয়নি বলে অনুসন্ধানে জানা গেছে।
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক দেশের বাইরে বিনিয়োগের জন্য এ পর্যন্ত ১৭টি প্রতিষ্ঠানকে অনুমতি দিলেও চট্টগ্রামভিত্তিক বিশাল এই ব্যবসাপ্রতিষ্ঠানের নাম সেই তালিকায় নেই। কাগজপত্রে আরও দেখা যায়, গত এক দশকে সিঙ্গাপুরে এস আলম অন্তত দুটি হোটেল, দুটি বাড়ি, একটি বাণিজ্যিক স্পেস এবং অন্যান্য যে সম্পদ কিনেছেন এবং সেখানেও বিভিন্ন উপায়ে কাগজপত্র থেকে তার নাম সরিয়ে ফেলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নথি অনুযায়ী, ২০২৩ সালের ১০ জানুয়ারি পর্যন্ত দেশ থেকে ৪০.১৫ মিলিয়ন মার্কিন ডলার বিদেশে বিনিয়োগের জন্য নেওয়া হয়েছে।
তবে, এই পরিমাণ অর্থ ২০০৯ সালের পর সিঙ্গাপুরে এস আলমের কেবল দুটি হোটেল ও একটি বাণিজ্যিক স্পেস কেনা ৪১১.৮ মিলিয়ন মার্কিন ডলারের দশ ভাগের এক ভাগ মাত্র।
বাংলাদেশ ব্যাংকের নথিতে আরও দেখা যায়, এ পর্যন্ত বেশ কয়েকটি প্রতিষ্ঠান বৈধ উপায়ে সিঙ্গাপুরে ১ লাখ ৭ হাজার মার্কিন ডলার পাঠিয়েছে, যার মধ্যে একটি প্রতিষ্ঠানও এস আলমের মালিকানাধীন নয়।
বিদেশে অর্থপাচার দীর্ঘদিন ধরে একটি বৈশ্বিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। অনেক বড় প্রতিষ্ঠান ও হাই-প্রোফাইল ব্যক্তিরা দেশে উচ্চ কর ফাঁকি দিতে অফশোর ব্যবসা পরিচালনা করছেন। ওয়াশিংটনভিত্তিক থিঙ্কট্যাংক গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির হিসাব অনুযায়ী, ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে প্রতি বছর ৮.২৮ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে, যা মেট্রোরেল লাইন-৬ (উত্তরা থেকে মতিঝিল) এর ব্যয়ের প্রায় ৩ গুণ।
বাংলাদেশ থেকে অর্থপাচারের ক্রমবর্ধমান অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকার ২০২২-২৩ অর্থবছরে সাধারণ ক্ষমার প্রস্তাব দেয়, যাতে বাংলাদেশি নাগরিকরা ৭ শতাংশ কর দিয়ে বিদেশ থেকে তাদের অঘোষিত অর্থ ফিরিয়ে আনতে পারে। সরকার এ বছর সেই সুযোগ প্রত্যাহার করে নিয়েছে।
২০২০-২১ সালে যখন এস আলমের সিঙ্গাপুরের সাম্রাজ্য সম্প্রসারিত ও হাতবদল হচ্ছিল, কীভাবে তারা ইসলামী ব্যাংক ও বাংলাদেশের অন্যান্য শরিয়াহভিত্তিক ব্যাংক থেকে হাজারো কোটি টাকা ঋণ নিচ্ছে- তা নিয়ে তখন ইংরেজি দৈনিক নিউ এজসহ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছিল।
২০২২ সালে গণমাধ্যমে প্রতিষ্ঠানটির একের পর এক প্রশ্নবিদ্ধ ঋণ নেওয়া বিষয়ে সংবাদ প্রকাশের পর হাইকোর্ট বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে ঋণ কেলেঙ্কারি তদন্তের নির্দেশ দেয়।
২০২২ সালের ৪ ডিসেম্বর স্বতঃপ্রণোদিত এক রুলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও অন্যান্য ব্যাংক থেকে ভুয়া নামে ঋণ নিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ এবং পাচারকারী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণে বিবাদীদের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তার ব্যাখ্যা জানতে চায় হাইকোর্ট এবং কয়েকটি সংবাদপত্রের প্রতিবেদনে উল্লিখিত ও প্রকাশিত অনৈতিক প্রক্রিয়া এবং ব্যাপক অনিয়ম করে বানোয়াট ও অস্তিত্বহীন কোম্পানি বা প্রতিষ্ঠানকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়।
একইসঙ্গে অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিবাদীদের নির্দেশ দেন আদালত। চলতি বছরের ৪ এপ্রিল হাইকোর্টের আদেশ দুদকে পৌঁছায়।
দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, ‘আমরা অর্থপাচার নিয়ে সতর্ক আছি। বর্তমানে আমরা ইসলামী ব্যাংকের ঋণ দেওয়ার বিষয়টি তদন্ত করছি।’
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।