ডিম সিন্ডিকেট:
এসএমএসেই পকেটে কোটি কোটি টাকা!
, ২৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১২ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৮ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
রাজশাহীতে প্রান্তিক খামারি কমে যাওয়ায় স্থানীয় ফার্মের ডিমে বাজারের মূল নিয়ন্ত্রক গুটি কয়েক ব্যবসায়ী। তারা আবার দাদন ব্যবসায়ে জড়িত। অভিযোগ রয়েছে এসব ব্যবসায়ী সমিতি করে রাজশাহীতে বসেই নির্ধারণ করেন সারা দেশের ডিমের দাম। এসএমএসের মাধ্যমেই জানিয়ে দেয়া হয় কত টাকা দরে ডিম বিক্রি করতে হবে।
গতকাল জুমুয়াবার রাজশাহী সাহেব বাজারে প্রতি হালি লেয়ার মুরগির ডিমের দাম ৪৬ থেকে ৫০ টাকা। পাড়া মহল্লায় দাম আরও বাড়তি। অথচ এদিন পবার মোসলেমের মোড়ে খামার পর্যায়ে প্রতি হালি ডিম বিক্রি হয় ৪১ টাকা ৬০ পয়সা। খামারিরা জানান, চলতি মাসে গড়ে প্রতি হালি ডিম বিক্রি করে ৩৮ টাকা দাম পেয়েছেন তারা।
পবার রনহাট গ্রামের হাবিব জানান, মুরগির খাবার ও ওষুধের উচ্চমূল্যের কারণে প্রান্তিক অনেক খামারি ডিম উৎপাদন বন্ধ করে দিয়েছেন। যারা ছোট খামারি ডিম উৎপাদনের ব্যবসায় লেগে আছেন তারা অধিকাংশই দাদন প্রক্রিয়ার সঙ্গে জড়িয়ে পড়েছেন। ডিমের পাইকার হাফিজসহ কয়েকজনের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে ব্যবসা কোনোমতে টিকিয়ে রেখেছেন। ফলে ছোট ছোট যেসব খামার থেকে ডিম উৎপাদন হয়, তার মালিকরা দাদন নেয়ার কারণে হাফিজদের কাছে বিক্রি করতে বাধ্য। এতে দাদনকারীর বেঁধে দেয়া দামে ডিম বিক্রি করতে হয়।
একাধিক প্রান্তিক খামারি জানান, বাজারের তুলনায় প্রতি পিস ডিমে তারা ২ টাকা কম পান। কারণ ডিম বিক্রি পুরোটাই নিয়ন্ত্রিত। রাজশাহী পোল্ট্রি ডিলার অ্যাসোসিয়েশন সমিতির মাধ্যমে ডিমের দাম কত হবে তা নির্ধারণ করে থাকেন। তাদের নির্ধারিত দামের বাইরে ডিম বিক্রির সুযোগ নেই এ অঞ্চলে। শুধু রাজশাহী নয়, সারা দেশে ডিমের দর কত হবে তা নির্ধারিত হয় রাজশাহী, ঢাকা ও কিশোরগঞ্জ থেকে। প্রতিদিন সকালে ডিমের দর নির্ধারণ করে মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুদে বার্তায় সবাইকে জানিয়ে দেন সংগঠনের সভাপতি।
একাধিক সূত্র জানিয়েছে, এ সিন্ডিকেটে ডিমের ব্যবসার বিপরীতে প্রতি মাসে ২ কোটি টাকা আয় করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমেরিকার সাথে বোয়িং কেনার চুক্তি বাতিল করতে হবে
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের সামরিক যান ধ্বংসের আরও একটি প্রামাণ্যচিত্র প্রকাশ
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুরবানির আগে মসলার দাম ঊর্ধ্বমুখী
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, তলিয়ে গেছে চরের ফসল
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি আশাব্যঞ্জক
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের জন্য ৬ স্থলপথ খুলে পাকিস্তানের কৌশলগত বার্তা
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারত থেকে গরু আমদানির ‘অনুমতিপত্র’ ভুয়া
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরাইলের ‘প্রযুক্তির মেরুদ-’ ভেঙে দিয়েছে ইরান
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)