এলডিসি থেকে উত্তরণের পরও শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও শুল্ক ও কোটামুক্ত সুবিধা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)। সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির সাধারণ পরিষদের বৈঠকে নেওয়া এ সিদ্ধান্তের ফলে ডব্লিউটিওর সদস্যরা বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশগুলোকে এলডিসি থেকে উত্তরণের পরও বাণিজ্যে অগ্রাধিকারমূলক সুবিধা দিতে পারবে। ডব্লিউটিও সোমবার এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনও আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে জাতিসংঘের এলডিসি তালিকা থেকে বের হলে কোনো দেশ শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হতো না। নতুন সিদ্ধান্তের ফলে মসৃণ ও টেকসই উত্তরণের জন্য এলডিসি দেশগুলোকে বাড়তি সময় সুবিধা দেওয়া যাবে। তবে কোন দেশ কত বছর সুবিধা দেবে, তা নির্ভর করবে ওই দেশের সিদ্ধান্তের ওপর। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব অর্থনীতি ও বাণিজ্যের বর্তমান নাজুক পরিস্থিতিতে বাড়তি সুবিধা এলডিসি থেকে বাংলাদেশের টেকসই উত্তরণে সহায়তা করবে।
ডব্লিউটিওর সাধারণ পরিষদের সভায় বাংলাদেশের পক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। তপন কান্তি বলেছে, বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের পরও শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা পাবে। তবে কত বছর পর্যন্ত পাওয়া যাবে– সে সিদ্ধান্ত এখনও হয়নি। ডব্লিউটিওর ত্রয়োদশ মন্ত্রী পর্যায়ের বৈঠক পর্যন্ত এ বিষয়ে আলোচনা চলবে।
বাংলাদেশ ট্যারিফ কমিশনের সাবেক সদস্য ও বাণিজ্য বিশেষজ্ঞ ড. মোস্তফা আবিদ খান বলেন, এ সিদ্ধান্তের ফলে আশা করা যায়, যে কোনো দেশ অন্তত তিন বছর বাড়তি শুল্ক ও কোটামুক্ত সুবিধা দেবে। কারণ ইউরোপীয় ইউনিয়ন আগেই জানিয়েছে, তারা তিন বছর বাড়তি সুবিধা দেবে। কানাডাও একই সুবিধা দিতে প্রাথমিকভাবে সম্মত। এখন আশা করা যায়, যুক্তরাজ্য, জাপান, অস্ট্রেলিয়া, নরওয়েসহ অন্যান্য দেশও একই সময় এ ধরনের সুবিধা দেবে। তিনি আরও বলেন, শুধু এ সুবিধা নিয়ে বসে থাকলে হবে না। স্থিতিশীল উত্তরণের জন্য বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে বেসরকারি খাতে উৎপাদনশীলতা বাড়াতে হবে। একই সঙ্গে বাংলাদেশকে বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করারও উদ্যোগ নিতে হবে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।