এরদোয়ানকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অভিনন্দন
, ০৯ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ৩০ মে, ২০২৩ খ্রি:, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
টানা তৃতীয়বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রিসেপ তাইয়েপ এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মুহম্মদ সাহাবুদ্দিন।
অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, তুর্কি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে আপনার (এরদোয়ান) পুনঃনির্বাচনের কথা জানতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপনার ঐতিহাসিক বিজয়ে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।
সাহাবুদ্দিন বলেন, ‘তুর্কি প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদে আপনার পুনঃনির্বাচন আপনার বলিষ্ঠ নেতৃত্বের প্রতি তুরস্কের জনগণের আস্থা ও বিশ্বাসের সাক্ষ্য বহন করছে।’
এরদোয়ানের নিরন্তর প্রচেষ্টায় ন্যায়বিচার ও উন্নয়ন নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যতে তুর্কিকে শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির গর্বিত জাতি হয়ে ওঠার দিকে নিয়ে যাবে বলে রাষ্ট্রপতি মুহম্মদ সাহাবুদ্দিন বিশ্বাস করেন।
এসময় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তুরস্কের প্রেসিডেন্ট ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী জীবন কামনা করেন।
গত রোববার তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ান বিরোধীদলীয় নেতা কামাল কিলিচদারোগলুকে হারিয়ে জয়ী হয়েছেন।
গত ১৪ মে তুরস্কের প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট নির্বাচনের ভোট হয়। প্রথম দফায় প্রেসিডেন্ট পদে কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশ ভোট নিশ্চিত করতে না পারায় নতুন করে এ ভোট নেয়া হয়।
প্রথম দফা ভোটে এরদোয়ান পেয়েছিলেন ৪৯.৫২ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কিলিচদারোগলু পান ৪৪.৮৯ শতাংশ ভোট। কোনো প্রতিদ্বন্দ্বীই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় নিয়মানুযায়ী ১৪ দিন পর দ্বিতীয় দফা ভোট হয়। প্রথম দফা ভোটে তৃতীয় স্থান পেয়েছিলেন সিনান ওগান। তিনি পেয়েছিলেন ৫.২০ শতাংশ ভোট। গত ২২ মে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দ্বিতীয় দফা ভোটে প্রেসিডেন্ট এরদোয়ানকে সমর্থন করার কথা জানিয়েছিলেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












