এবি পার্টির চেয়ারম্যান হলেন মজিবুর রহমান মঞ্জু
আমার বাংলাদেশ (এবি) পার্টির নতুন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান ফুয়াদ। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) নির্বাচনের ফল ঘোষণার মাধ্যমে এ তথ্য জানা যায়।
জুমুয়াবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল নয়টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় রাত নয়টায়। সারা দেশ থেকে আসা কাউন্সিলররা সশরীরে এবং অনলাইনে ভোটে অংশগ্রহণ করেন।
এবি পার্টির চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা ছিলেন। তারা হলেন দলের প্রতিষ্ঠাতা আহ¦ায়ক এ এফ সোলায়মান চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্যসচিব মজিবুর রহমান (মঞ্জু) এবং যুগ্ম আহ¦ায়ক কর্নেল (অব.) দিদারুল আলম। প্রায় ২ হাজার ৮০০ কাউন্সিলরের ভোটে এই তিনজনের মধ্য থেকে চেয়ারম্যান পদে নির্বাচিত হন মজিবুর রহমান মঞ্জু।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।