এবার সীতাকুন্ডে তুলার গুদামে আগুন
চট্টগ্রাম সংবাদদাতা:
সীতাকু- উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা এলাকায় নেমসন কনটেইনার ডিপোর বাইরে একটি তুলার গুদামে লাগা আগুন গতকাল সন্ধ্যা পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা। স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজে সহযোগিতা করছেন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) অগ্নিকা-ের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায়।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, তুলার গুদামে আগুন লেগেছে, সেটি ইউনিটেক্স লিমিটেড ব্যবহার করে। বান্ডিল আকারে সেখানে তুলা রাখা ছিল। খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই তাঁরা আগুন নেভানোর কাজ শুরু করেন। কিন্তু আশপাশে পানির উৎস নেই বলে আগুন নেভাতে দেরি হচ্ছে। তুলার আগুন সহজে নেভে না। সে জন্য পুরোপুরি নির্বাপণে কিছুটা সময় লাগছে।
গত ৪ মার্চ বিকেলে একই এলাকার সীমা অক্সিজেন লিমিটেডে বিস্ফোরণে ৭ জন নিহত ও ২৪ জন আহত হয়। এক সপ্তাহের মাথায় আবার অগ্নিকা-ের ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।