এবার সামিটের দৃষ্টি সবুজ জ্বালানিতে, বিনিয়োগ করবে ৩০০ কোটি ডলার
, ২৪ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১২ রবি’ ১৩৯১ শামসী সন , ১০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৭ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দক্ষিণ এশিয়ায় সৌর, বায়ু ও পানিবিদ্যুৎ উৎপাদন সম্পর্কিত প্রকল্পে ৩০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে বাংলাদেশের সামিট গ্রুপ। সবুজ জ্বালানি খাতে বিনিয়োগ এবং জীবাশ্ম জ্বালানিভিত্তিক ব্যবসায় বৈচিত্র্য আনার প্রচেষ্টার অংশ হিসেবেই এমন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
গত জুমুয়াবার (৮ সেপ্টেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন সামিট গ্রুপের চেয়ারমান আজিজ খান।
আজিজ খান বলেন, ভারতে ব্যাটারি স্টোরেজসহ এক হাজার মেগাওয়াট সৌর ও বায়ু বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করবে সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল। আমরা বড় বড় ভারতীয় কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক সই করেছি। এটি বাংলাদেশের জন্য সবচেয়ে সস্তায় বিদ্যুৎ হবে। এমনকি এটি প্রাকৃতিক গ্যাসভিত্তিক বিদ্যুতের চেয়েও সস্তা হবে।
বাংলাদেশে সামিট গ্রুপ এক ডজনের বেশি জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ইউনিট পরিচালনা করে। এলএনজি আমদানি পরিচালনার জন্য দেশের দুটি ভাসমান স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ইউনিটের (এফএসআরইউ) একটির মালিক এই সামিট গ্রুপ। তারা ভুটান ও নেপালে ৭০০ মেগাওয়াটের জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করেছে বলেও জানিয়েছেন আজিজ খান।
সামিটের চেয়ারমান বলেন, বিশ্বব্যাপী এলএনজির দাম এখনো চড়া। এগুলো বাংলাদেশের প্রধান প্রধান খাতে চাহিদা বিনষ্ট করছে। এর ফলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে এবং ঘন ঘন লোডশেডিং হচ্ছে।
গত দশক থেকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দুতে এলএনজি। এ সময়ে দেশের লাখ লাখ মানুষ প্রথমবারের মতো বিদ্যুৎ পেয়েছে। গত দশকের শেষভাগে এই গ্যাসের মাধ্যমে দেশের তিন ভাগের দুই ভাগ বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
তবে চলতি বছর বেশ কয়েকটি কারণে এক দশকের মধ্যে চরম বিদ্যুৎ সংকটের সম্মুখীন হয়েছে বাংলাদেশ। এদের মধ্যে রয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্ববাজারে এলএনজির মূল্যবৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় জ্বালানি আমদানির অর্থ পরিশোধে জটিলতা, চরম আবহাওয়ায় বিদ্যুতের বাড়তি চাহিদা।
২০২৬ সালের এপ্রিলের মধ্যে দ্বিতীয় এফএসআরইউ কাজ শুরু করবে বলে জানিয়ে আজিজ খান বলেন, নতুন সরবরাহ থাকায় এলএনজির দাম নিম্নমুখী হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এই শীতের পরই গ্যাসের দাম কমবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্রপথে ইউরোপে যাওয়ার ব্যর্থ চেষ্টা, আটকে কিডনি রেখে দেওয়া হয়েছে অনেকের!
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাকিস্তান-লেবাননের সেনাপ্রধানের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের ঘোষণা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাশিয়ায় বাংলাদেশী কর্মী এক লাখে উন্নীত করার প্রস্তাব
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে বেড়ে চলেছে মৃতের সংখ্যা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যোদ্ধাদের আক্রমণে পুড়ে অঙ্গার দখলদারদের সামরিক যান
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের সঙ্গে ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনি হুথিরাও
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লোহিত সাগরে দখলদার ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুথিদের
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেল আবিবের আকাশে শোনা যাচ্ছে ইরানি জাতির গর্জন -আহমাদিয়ান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দক্ষিণ লেবাননে হামলা বন্ধ করুক ইসরায়েল, নইলে ধ্বংসাত্মক জবাব’
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












