এবার ভিন্ন কৌশলে বাজার মনিটরিং
আসন্ন রমাদ্বান শরীফ উপলক্ষে দ্রব্যমূলের ঊর্ধ্বগতি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীকে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, বাজারে কৃত্রিম সংকটরোধ, পণ্য মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন কৌশল প্রণয়ন করা হচ্ছে। পুলিশের পাশাপাশি মাঠে সক্রিয় থাকবে র্যাব-ভোক্তা অধিকার অধিদফতর, পাশাপাশি বাড়ানো হবে গোয়েন্দা নজরদারিও। তবে আইনশৃঙ্খলাবাহিনীর সম্ভাব্য তৎপরতার মধ্য দিয়ে বাজারে কতখানি প্রভাব পড়বে, এ নিয়ে এখনও শঙ্কায় রয়েছেন ক্রেতারা।
রমাদ্বান শরীফে বাজার মনিটরিংয়ের জন্য স্বাভাবিক সময়ের চেয়ে তিনগুণ জনবল নিয়ে মাঠপর্যায়ে কাজ করবে ডিএমপি। প্রথমবারের মতো ভ্রাম্যমাণ আদালত নিয়ে মাঠে নামবে সংস্থাটি। ইতোমধ্যে ডিএমপির পক্ষ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়কে ম্যাজিস্ট্রেট নিয়োগের পরামর্শ দিয়ে চিঠিও দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার বলেছে, কিছুদিন আগে ডিএমপির পক্ষ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে ডিএমপির অনুকূলে যেন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়। যদি আমরা ম্যাজিস্ট্রেট পেয়ে যাই, তাহলে তাদের সহায়তায় এবং পুলিশের সহায়তায় ঢাকা মহানগরের প্রত্যেকটি স্থানে প্রতিদিন বাজার মনিটরিং করা হবে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব অভিযান পরিচালনা করা হবে।
সম্ভাব্য অভিযানে নতুন নতুন উদ্যোগ যুক্ত করা হবে উল্লেখ করে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘অবশ্যই এবার ভিন্নভাবে ও ভিন্ন কৌশলে অভিযান পরিচালিত হবে। নিরাপত্তার স্বার্থে সেই ভিন্ন কৌশল এখনই আমরা প্রকাশ করছি না।’
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তদারকিতে থাকবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘রমাদ্বান শরীফ ও ঈদকে সামনে রেখে নিত্যপণ্যের কৃত্রিম মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে এবার আমাদের একাধিক টিম মাঠে কাজ করবে। র্যাব মূলত ভোক্তা অধিকার অধিদফতরের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। মার্কেট-শপিংমলে আমাদের যে ক’জন ম্যাজিস্ট্রেট রয়েছেন, তাদের নির্দেশনা মোতাবেক নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।’
আসন্ন পবিত্র রমাদ্বান শরীফ ও ঈদকে সামনে রেখে কোনও মহল যাতে কোনোধরনের ইস্যু তৈরি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সেজন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। গত বৃহস্পতিবার (১৬ মার্চ) দেওয়া নির্দেশনায় তিনি ‘ছাত্র ও শ্রমিক সংশ্লিষ্ট বিষয়’, ‘যে কোনও দুর্ঘটনা’, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি’ ও ‘নিত্যপণ্যের কৃত্রিম সংকট’কে কেন্দ্র করে কোনও মহল যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকেও সতর্ক থাকতে বলেছেন।
ক্রেতাদের আশঙ্কা থাকলেও ভোক্তা অধিদফতর থেকে বলা হচ্ছে, এবার সংস্থাটির প্রস্তুতি ভালো রয়েছে। বিশেষ অভিযানের মধ্য দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
ভোক্তা অধিকার অধিদফতরের উপ-পরিচালক মাসুম আরেফিন বলেন, ‘উপরের নির্দেশ অনুযায়ী অন্যান্য বছরের চেয়ে এবার আমাদের প্রস্তুতিটা ভালো রয়েছে। এ বিষয়ে আমরা সংশ্লিষ্টদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছি। পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে, আমাদের যেখানে যেখানে গ্যাপ রয়েছে সেগুলো পূরণ করার জন্য কাজ করছি।’
তিনি আরও জানান, বাজারের মনিটরিং করতে এবার স্বাভাবিক সময়ের চেয়ে দেশজুড়ে ভোক্তা অধিদফতরের তিনগুণ কর্মী মাঠে থাকবে। এবার বিশেষভাবে অভিযান পরিচালনা করা হবে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।