এবার বেসরকারি মাদরাসাগুলোও বন্ধ করতে চায় আসাম
, ২২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৭ সামিন, ১৩৯১ শামসী সন , ০৫ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২১ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে সরকারি সকল মাদরাসা আগেই বন্ধ করে দেয়া হয়েছে। আর এবার বেসরকারি মাদরাসাগুলোও বন্ধ করতে চায় রাজ্যটি।
রাজ্যটিতে এক হাজার বেসরকারি মাদরাসা বন্ধ করে সেগুলোকে সাধারণ স্কুলে রূপান্তর করতে চায় ক্ষমতাসীন বিজেপি সরকার। নতুন বছরের প্রথম দিনে এই ঘোষণা দিয়েছে আসামের মুখ্যমন্ত্রী।
আসাম সরকার বেসরকারি মাদরাসাগুলো বন্ধ করে তাদেরকে সাধারণ বিদ্যালয়ে রূপান্তরের জন্য আলোচনার চেষ্টা করছে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী। তার সরকার ইতোমধ্যেই রাজ্যের সমস্ত সরকারি মাদরাসা বন্ধ করে সাধারণ স্কুলে রূপান্তরিত করেছে।
সে বলেছে, ‘বেসরকারি মাদরাসাগুলো ভারতের সংবিধানের মাধ্যমে সুরক্ষিত। কারণ সংবিধানে লেখা আছে, সরকার সংখ্যালঘুদের পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্পর্শ করতে পারে না। এমনকি তারা আরটিই আইনের আওতায় পড়ে না। তবে আসাম পুলিশ এবং শিক্ষা বিভাগ এই বিষয়ে একসাথে কাজ করছে। তাই আমরা অন্তত এক হাজারটি বেসরকারি মাদরাসা কমাতে পারি। তিন হাজার থেকে তা দুই হাজারে নেমে আসবে এবং আমরা বেসরকারি মাদরাসা সংস্থাগুলোর সাথে এটি নিয়ে আলোচনা করছি।’
সে বলেছে, ‘এখানে পাঁচটি স্বতন্ত্র সম্প্রদায় রয়েছে যারা অসমীয়া মুসলিম সম্প্রদায় হিসেবে পরিচিত, আমরা আদমশুমারি অনুমোদন করেছি এবং যে গ্রামগুলোতে অসমীয়া মুসলিম সম্প্রদায়গুলো বাস করে সেগুলো যাচাই করছি, এ ছাড়াও পৌর এলাকার ওয়ার্ডগুলোতেও যেখানে অসমীয়া মুসলমানরা বাস করে, আমরা যাচাই করছি। ২০২৪ সালের শেষ নাগাদ আমরা এই আদম শুমারিটি সম্পন্ন করব।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)