এবার ইউক্রেনের সঙ্গে ‘কৌশলগত সম্পর্ক’ গড়তে চায় সিরিয়া
, ১রা রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৫ ছামিন, ১৩৯২ শামসী সন , ০২ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৭ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
রাশিয়ার পর এবার ইউক্রেনের সঙ্গে ‘কৌশলগত অংশীদারিত্ব’ আশা করছে সিরিয়া। স্বৈরশাসক আসাদের ক্ষমতাচ্যুতির মাধ্যমে রাশিয়ার প্রভাব কমার পর দামেস্কের সঙ্গে ইউক্রেন কূটনৈতিক সম্পর্ক গড়ার চেষ্টা করছে বলে মনে করা হচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদের কট্টর মিত্র ছিল এবং তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে। এর আগে মস্কো জানিয়েছিল যে, তারা দামেস্কের নতুন প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। সিরিয়ায় রাশিয়ার যে সামরিক স্থাপনাগুলো আছে সেগুলো নিয়ে কি করা হবে তা ঠিক করতেই এই যোগাযোগ বলেও জানায় মস্কো।
এদিকে সিরিয়ার সঙ্গে সম্পর্ক গড়ে তোলার অংশ হিসেবে দামেস্ক সফর করেছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা। এক বৈঠকে সিরিয়ার নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শিবানি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, ‘রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং বৈজ্ঞানিক ক্ষেত্রে ইউক্রেনের সঙ্গে আমাদের কৌশলগত অংশীদারিত্ব থাকবে।’
তিনি আরও বলেন, গত ১৪ বছর ধরে সিরিয়ার জনগণ এবং ইউক্রেনের জনগণ একই অভিজ্ঞতা এবং একই দুর্ভোগের মধ্য দিয়ে গেছে। সিরিয়ার ২০১১-২৪ সালের গৃহযুদ্ধ এবং রাশিয়ার ইউক্রেনের ভূখ- দখলের জন্য ২০২২ সালে সামরিক হামলা একই ধরনের পরিণতি বয়ে এনেছে আমাদের মাঝে।
আন্দ্রি সিবিহা গত সোমবার রাজধানী দামেস্কে সিরিয়ার নতুন ডি ফ্যাক্টো নেতা আহমেদ আল-শারার সঙ্গেও দেখা করে। এ সময় সে শারাকে জানায়, ইউক্রেন সিরিয়ায় আরও খাদ্য সহায়তার চালান পাঠাতে চায়। দু’এক দিনের মধ্যে কিয়েভের পক্ষ থেকে দেশটিতে খাদ্যের ২০টি চালান পৌঁছানোর কথা রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি সেবার ডিজিটাল রূপান্তর দেশীয় প্রযুক্তিতেই -মীর হেলাল
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাত এমপির বিশেষ বরাদ্দে প্রকল্প সভাপতি ভগ্নীপতি-ভাগনে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জীবনের সব শত্রুকে তিনি গেঁথেছেন বৈষম্যবিরোধী মামলায়!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি কাটায় নেতিবাচক নয়, ইতিবাচক প্রভাব আছে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার, বহিষ্কার ৭ পরীক্ষার্থী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার -বাণিজ্যমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বন্ধ কোম্পানিতে অন্ধ বিনিয়োগের ফাঁদ!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)