কাস্টমসের অগোচরে পণ্য খালাস:
এনবিআরের সফটওয়্যারে ভয়াবহ জালিয়াতি
, ২৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ ছানী, ১৩৯২ শামসী সন , ০২ জুলাই, ২০২৪ খ্রি:, ১৮ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অটোমেটেড সিস্টেম ফর কাস্টমস ডাটা (অ্যাসাইকুডা) সফটওয়্যারে একের পর এক জালিয়াতির ঘটনা ঘটছে। এর মাধ্যমে গত ছয় মাসে শতাধিক অবৈধ পণ্য চালান খালাস হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম কাস্টম হাউসের প্রাথমিক তদন্তে একটি বিদেশি ব্র্যান্ডের সিগারেটের চালান ধরা পড়লেও আর কোনো চালানের তথ্য কারও কাছে নেই। শুধু মে মাসেই চট্টগ্রাম কাস্টম হাউসের এক কর্মকর্তার অজ্ঞাতে তার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাসাইকুডা সফটওয়্যারে ৪০ থেকে ৪৫ বার লগইন হয়েছে। এমনকি তিনি দেশের বাইরে থাকা অবস্থায়ও এ ধরনের ঘটনা ঘটেছে। রহস্যজনক এই লগইনের মাধ্যমে এক মাসেই কাস্টমসের অগোচরে অর্ধশতাধিক পণ্য চালান বেরিয়ে গেছে বলে আশঙ্কা করছেন শুল্ক কর্মকর্তারা।
তবে এই ধরনের ঘটনা নতুন কিছু নয়। এর আগেও চট্টগ্রাম কাস্টম হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তার আইডি পাসওয়ার্ড হ্যাক করে শতকোটি টাকার মদের চালান খালাস হয়েছে। যদিও পরে র্যাবের সহায়তায় আটক করা হয়েছে। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, মূলত অ্যাসাইকুডার দুর্বলতার কারণেই বারবার ভয়াবহ জালিয়াতির ঘটনা ঘটছে। বেশ কয়েকবার এমন ঘটনা চিহ্নিত হলেও প্রতিবারই নামমাত্র কিছু পদক্ষেপ নিয়েছে এনবিআর। এ কারণে চক্র ফের সক্রিয় হচ্ছে। একজন কর্মকর্তা বিদেশে থাকা অবস্থায় তার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করা হলেও অ্যাসাইকুডার দায়িত্বপ্রাপ্তরা তা অস্বীকার করে যাচ্ছেন বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে এনবিআরের শুল্ক নীতি ও আইসিটির দায়িত্বপ্রাপ্ত সদস্য মাসুদ সাদিক বলেন, ‘বিষয়টি নিয়ে দ্রুত একটি প্রতিবেদন পাঠাতে চট্টগ্রাম কাস্টম হাউসকে বলা হয়েছে। ওই প্রতিবেদন পাওয়া গেলে এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার টাঙ্গাইলে এক কুকুরের কামড়ে আহত ৫৪ জন
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এত বজ্রপাত জানলে তো সুনামগঞ্জে বিয়েই করতাম না -স্পিকার
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদ্মায় বড়শি টানতেই উঠে এলো কুমির
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নারী শিক্ষার্থীদের গোপন ছবি ফাঁস করে টাকা আদায়, গ্রেফতার ৫
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারী চক্র হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের ‘কোমর ভেঙে’ দেয়ার অভিযোগ অস্বীকার মাসুদ উদ্দিনের
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রাণহানি ছাড়াই জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণে -চট্টগ্রাম ডিসি
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী সপ্তাহ থেকেই লোডশেডিং কমে আসবে -জ্বালানি মন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন -ফখরুল
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভুল ও অপতথ্য প্রতিরোধ আমাদের জন্য যুদ্ধে পরিণত হয়েছে -তথ্যমন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পে ভুল সংশোধন করে বাস্তবায়ন জোরদার করা হবে -অর্থমন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ময়মনসিংহ মহানগর পুলিশ গঠনসহ ৭ দাবি পুলিশের -পুলিশের পক্ষ থেকে বিশেষ তিনটি ইউনিট গঠন করার প্রস্তাব দেয়া হবে
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)