রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
ফ্রিল্যান্সারদের ক্ষোভ:

এত ধীরগতির ইন্টারনেট দিয়ে আমরা কী করব

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ২৮ জুলাই, ২০২৪, বিকাল ৪:১৩
এত ধীরগতির ইন্টারনেট দিয়ে আমরা কী করব

নিজস্ব প্রতিবেদক:
দেশে ১৮ জুলাই রাতে ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের পেশাজীবী বা ফ্রিল্যান্সাররা। বন্ধ করার ছয় দিন পর পরীক্ষামূলকভাবে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও তা ফ্রিল্যান্সারদের তেমন কাজে আসছে না। ফাইল নামানো (ডাউনলোড), ফাইল আদান-প্রদান, গ্রাহক বা বায়ারদের সঙ্গে যোগাযোগ ও অনলাইন সভা করতে নানা সমস্যায় পড়েছেন তারা। ১৮ জুলাই রাত থেকে এখনো মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে।
বর্তমানে চালু হওয়া শুধু ব্রডব্যান্ড ইন্টারনেট নিয়ে একাধিক ফ্রিল্যান্সার সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অভিজ্ঞতা প্রকাশ করেছেন। অনেক ফ্রিল্যান্সারের গ্রাহক চলে গেছেন, তাতে অনেক ক্ষতির মুখে পড়েছেন ফ্রিল্যান্সাররা। কেননা, এ খাতের পুরোটা ইন্টারনেটনির্ভর।
দেশে এখন সাড়ে ৬ লাখ থেকে ১০ লাখ তরুণ ফ্রিল্যান্সার হিসেবে দেশে বসে মূলত বিদেশের গ্রাহকদের কাজ করেন। দেশে বসেই আয় করেন ডলার। অন্যদেরও সুযোগ করে দিচ্ছেন তারা। এ কাজের জন্য লাগে নিজের দক্ষতা, বিদ্যুৎ আর গতিশীল ইন্টারনেট-সংযোগ। এর একটা না থাকলে ফ্রিল্যান্সিং করা অসম্ভব। বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির তথ্যমতে, বাংলাদেশ থেকে ১৫৩টি মার্কেটপ্লেসে (আউটসোর্সিংয়ের কাজ দেওয়া-নেওয়ার ওয়েবসাইট) কাজ করা হয়।
ইন্টারনেট সংযোগ বন্ধ থাকা ও বর্তমানে চালু থাকা ইন্টারনেটে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে ঢাকার একজন ফিল্যান্সার বলেন, ‘আগে যে কাজ ৫ মিনিটে করে ফেলতাম, সেটা এখন দুই ঘণ্টায়ও হচ্ছে না। এককথায় আমরা বিপদে ও ভয়ে আছি। ছোট ছোট গ্রাহকেরা চলে গেছেন, আর পুরোনো বড় গ্রাহকদের দেশের বর্তমান ইন্টারনেট পরিস্থিত সম্পর্কে বোঝানো হয়েছে। কিন্তু কতক্ষণ তারা শুনবেন আমাদের কথা। আজ ছয়-সাত দিন ধরে একই অবস্থা। যে কাজগুলোর ক্ষেত্রে বায়াররা আমাদের দেশের ফ্রিল্যান্সারদের ওপরই বেশি ভরসা করতেন, সেগুলো এখন ভারত, ফিলাপাইন ও পাকিস্তানে চলে যাচ্ছে। বায়াররা তো বিকল্প ভাববেন। কারণ, যথাসময়ে তাঁদের দরকার কাজ। যেকোনো মূল্যে তাঁরা যেকোনো দেশ থেকে করিয়ে নেবেন। আমাদের জন্য বসে থাকবেন না।’
ঢাকার আরেক ফ্রিল্যান্সর শুভ সরকার বলেন, ‘আমি যেহেতু স্পেশাল ইফেক্ট, ত্রিমাত্রিক গ্রাফিকস নিয়ে কাজ করি, তাই পাঁচ দিনে চার লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। কারণ, কাজ নিয়ে নিদিষ্ট সময়ে তা গ্রাহকদের কাছে সরবরাহ করতে পারিনি। এখন যে ইন্টারনেট, সেটা জোড়াতালি দিয়ে চালানো। ফলে কাজ করতে অনেক কষ্ট হচ্ছে। পারিশ্রমিক বা আয়ের থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রেপুটেশন, যা তিন-চার বছর ধরে অর্জন করেছি, সেটা পুরোই শেষ। এমন গ্রাহক আছেন, যাদের কাছ থেকে অগ্রিম টাকাও নিয়েছি। কিন্তু তাদের একটা বার্তারও উত্তর দিতে পারিনি। এখন ইন্টারনেটের যে গতি রয়েছে, তা দিয়ে কাজ করা অসম্ভব।’
ইন্টারনেট এমন ধীরগতির যে মার্কেটপ্লেসেই ঢুকতে পারছি না বলে জানান শেরপুরের ফ্রিল্যান্সার মিনাজ উদ্দিন। তিনি বলেন, গত সাত দিনে ৩২টি কাজের অর্ডার বাতিল হয়েছে। এমন ইন্টারনেট থাকার চেয়ে না থাকাই ভালো।

মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১৪ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১৪ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১৪ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১৪ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১৪ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১৪ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১৪ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১৪ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১৪ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১৪ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১৫ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১৫ ঘণ্টা আগে