এতিম ও দুস্থরা পেল ৬ হাজার কেজি ইলিশ
, ০৭ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২০ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ০৫ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
চাঁদপুরের মেঘনা নদীতে ৫ হাজার ২০০ কেজি ও নারায়ণগঞ্জের কাঁচপুরে ৯০০ কেজি জাটকাসহ সাতজনকে আটক করেছে কোস্ট গার্ড।
গত ১৩ ফেব্রুয়ারি বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার ভোরে চাঁদপুর কোস্ট গার্ড স্টেশনের কমান্ডার সাব-লেফটেন্যান্ট ফজলু হকের নেতৃত্বে চাঁদপুরের হাইমচর উপজেলার ইশানবালা এলাকায় মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শরীয়তপুর হতে ইশানবালাগামী একটি কাঠের ট্রলার তল্লাশি করে ৫ হাজার ২০০ কেজি জাটকাসহ সাতজনকে আটক করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৬০ হাজার টাকা।
অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে সেদিন ভোর ৫টা ৪৫ মিনিটে কোস্ট গার্ড স্টেশন পাগলা এবং মৎস্য দপ্তর নারায়ণগঞ্জ সদরের যৌথ উদ্যোগে লেফটেন্যান্ট রুহান মনজুরের নেতৃত্বে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নোয়াখালী থেকে ঢাকাগামী একটি ট্রাক তল্লাশি করে ৯০০ কেজি জাটকা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য তিন লাখ ৬০ হাজার টাকা। অভিযানে জাটকা ব্যতীত অন্যান্য বৈধ মাছ থাকায় উক্ত মাছসমূহ স্ব স্ব মালিককে বুঝিয়ে দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, চাঁদপুরে জব্দকৃত জাটকা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুহম্মদ তানজিমুল ইসলামের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদরাসা, গরিব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বদলে গেল পুলিশের অ্যান্টি টেররিজম ও কাউন্টার টেররিজম ইউনিটের নাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা খুলতে বড় বিনিয়োগের পরিকল্পনা সরকারের
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে যুবশক্তির তিন নেতা আটক
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ হাজার ২৯৯ কোটি টাকার উড়ালসড়ক, কবে সুফল পাবে মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এয়ারপোর্টের অকশন ম্যানেজার পরিচয়ে আইফোন বিক্রির ফাঁদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে আগস্টের শেষে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের -নূর
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংবিধানের পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিলের দাবি
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু -তথ্য উপদেষ্টা
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশাসনে ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের আদালতে বিচারাধীন ৪৬ লাখ মামলা, উচ্চ আদালতেই সাড়ে ৫ লাখ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজারে পাহাড়ধস আতঙ্ক, উৎকণ্ঠায় কয়েক লাখ মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)