এতিমখানার অর্থ লুটপাট, আসামি সমাজসেবা কর্মকর্তাসহ ১৫ জন
নিজস্ব প্রতিবেদক:
সাত এতিমখানার ১ কোটি ২৮ লাখ টাকা লুটপাটের অভিযোগে উপজেলা সমাজসেবা অফিসার, এতিমখানাগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক ইমরান আকন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের ফরিদপুর অফিসের উপপরিচালক রেজাউল করিম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে অর্পিত দায়িত্ব কর্তব্য অবহেলা ও ক্ষমতার অপব্যবহার করে ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২ এবং ২০২২-২০২৩ অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৭টি এতিম খানার ১ কোটি ২৮ লাখ ৮৮ হাজার টাকা আত্মসাত করেছেন। যেখানে সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা একজন সরকারি কর্মচারী হয়ে ভাতা সংক্রান্ত ভুল ও অসত্য তথ্য সরবরাহ করে নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করেননি। তাদের বিরুদ্ধে দ-বিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।