এখনও বন্যাকবলিত হাওরের তিন উপজেলার মানুষ, তীব্র হচ্ছে খাদ্যসংকট
, ২৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ ছানী, ১৩৯২ শামসী সন , ৩০ জুন, ২০২৪ খ্রি:, ১৬ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
দেশের সবচেয়ে বড় হাওর হাকালুকি তীরের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা এই তিনটি উপজেলার প্রায় তিন লাখ বন্যাকবলিত মানুষ এখন চরম দুর্দশায়। মৌলভীবাজার জেলায় বন্যার দু’সপ্তাহ গড়ালো। এ জেলার সাতটি উপজেলার নদ-নদীর তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতি উন্নতি হলেও হাওর এলাকায় ভিন্ন রূপ। বিশেষ করে হাকালুকি হাওর তীরবর্তী এলাকায় পানি না কমায় দীর্ঘ পানিবদ্ধতায় রূপ নিচ্ছে। চরম দুর্ভোগে পড়েছেন হাকালুকি হাওরের তীরবর্তী তিন উপজেলার বানভাসি মানুষ।
বানের পানিতে ডুবে থাকা ঘরবাড়ি আর রাস্তাঘাট যখন জেগে ওঠার প্রত্যাশায় ছিলেন হাওর অঞ্চলের বাসিন্দারা ঠিক তখনই উল্টো চিত্র দেখা দিচ্ছে। ধীরগতিতে বানের পানি কমে তা দীর্ঘস্থায়ী পানিবদ্ধতায় রূপ নিচ্ছে। দিনে বা রাতে পানি কিছুটা কমলেও বৃষ্টিতে আবার যেই সেই। বন্যাকবলিত হাকালুকি হাওর তীরবর্তী এলাকার বিভিন্ন গ্রামের মানুষ তাদের খাদ্যসংকটের কথা জানিয়েছেন।
হাওরপাড় এলাকার শত শত বাসিন্দারা ক্ষোভের সঙ্গে বলেন, ‘ত্রাণের জন্য রাত-দিন অপেক্ষায় থাকলেও এ পর্যন্ত সরকারি তরফে দুই ধাপে ১০ কেজি চাল ছাড়া আমরা কিছুই পাইনি। আর বেসরকারি সংস্থা ও ব্যক্তি উদ্যোগের ত্রাণ কেবল শুকনো খাবার, বিস্কুট, চিড়া, মুড়ি, গুড় পাচ্ছি; আর এসব খেয়ে আছি । বাচ্চাকাচ্চা নিয়ে এভাবে কত থাকা যায়? চিন্তা করে আর কিছু পাচ্ছি না।’
সরকারি-বেসরকারি কোনও মেডিক্যাল টিম এখনও তাদের দেখতে যায়নি। তাই তারা পানিবাহিত নানা রোগবালাই নিয়ে জীবন যাপন করছেন। বন্যায় তাদের আয়-রোজগার নেই। তাই এখন ঘরে চাল নেই, ভাত নেই, খাবার নেই এমনকি বিশুদ্ধ পানিও নেই। নেই স্যানিটেশন সুবিধাও। বাড়িফেরা আর পুনর্বাসনের দুশ্চিন্তায় তাড়া করছে আশ্রয়কেন্দ্রে ও অন্যত্র থাকা বানভাসিদের। কিন্তু তাদের অধিকাংশ বাড়িতে এখনও কোমর থেকে হাঁটু পর্যন্ত পানি। আশ্রয়কেন্দ্রগুলোতে থাকা অনেকেই জানালেন ঈদের দিনও তারা অনাহারে-অর্ধাহারে ছিলেন। আর ওই সময় যারা বাড়িতে ছিলেন তারাও রাত-দিন পার করেছেন নানা উদ্বেগ-উৎকণ্ঠায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালীতে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় আরও এগিয়ে ইরান -হরমুজ থেকে আদায় করা টোলের প্রথম অর্থ পেলো ইরান -১০ দিনে ১০ লাখ ব্যারেল তেল রপ্তানি করেছে ইরান -অনুমতি না নেয়ায় ২টি জাহাজ জব্দ করল ইরান
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সেই বিচারককে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারক
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লাশ চুরির ভয়ে রাত জেগে সন্তানের কবর পাহারা দিচ্ছেন বৃদ্ধ বাবা!
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঈশ^রদী সরকারি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বেসরকারি উদ্যোগে চালু হবে সরকারি ৬টি বন্ধ পাটকল -বস্ত্র ও পাট মন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সার কারখানায় ১ মে থেকে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত সরকারের
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষা খাতে ১৬ বছরের দুর্নীতির শে^তপত্র প্রকাশের পরিকল্পনা সরকারের -শিক্ষামন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায়ও লোডশেডিং করা হবে -জ্বালানি প্রতিমন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘ঢাকায় ১-২ ঘণ্টা হলেও গ্রামে এখন ১৪ ঘণ্টা লোডশেডিং’
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বাপুরে, ১০০ মণ ধান পেতাম এখন এক মণও পামু না’
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)